২১/১. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৯৫৫ - বিপদে ধৈর্য ও আশার শিক্ষা

জিহাদের জন্য উৎসাহ প্রদান

وَاَنْزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُوْنَ.অর্থ: তোমার প্রতি কুরআন অবতীর্ণ করেছি, মানুষকে সুস্পষ্টভাবে বুঝিয়ে দেবার জন্য যাহ তাদের প্রতি অবতীর্ণ করা হয়েছিল, যাতে তারা চিন্তা করে। (আল কুরআন ১৬ : ৪৪)

বিপদে ধৈর্য: উমার রা.-এর চিঠির শিক্ষা

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৯৫৫

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ قَالَ كَتَبَ أَبُو عُبَيْدَةَ بْنُ الْجَرَّاحِ إِلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ يَذْكُرُ لَهُ جُمُوعًا مِنْ الرُّومِ وَمَا يَتَخَوَّفُ مِنْهُمْ فَكَتَبَ إِلَيْهِ عُمَرُ بْنُ الْخَطَّابِ أَمَّا بَعْدُ فَإِنَّهُ مَهْمَا يَنْزِلْ بِعَبْدٍ مُؤْمِنٍ مِنْ مُنْزَلِ شِدَّةٍ يَجْعَلْ اللهُ بَعْدَهُ فَرَجًا وَإِنَّهُ لَنْ يَغْلِبَ عُسْرٌ يُسْرَيْنِ وَأَنَّ اللهَ تَعَالَى يَقُولُ فِي كِتَابِهِ ﴾ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اصْبِرُوا وَصَابِرُوا وَرَابِطُوا وَاتَّقُوا اللهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ ﴿.

যাইদ ইবনু আসলাম (রহঃ) হতে বর্ণিতঃ

আবূ উবায়দা ইবনুল জার্‌রাহ (রাঃ) রোমক বাহিনীর শক্তিমত্তা ও নিজেদের আশংকাজনক অবস্থার কথা উল্লেখ করে উমর ইবনু খাত্তাব (রাঃ)-এর কাছে চিঠি লিখলে উমর (রাঃ) উত্তরে লিখেছিলেন, হামদ ও সালাতের পর। জেনে রাখুন, মু’মিনের উপর যখনই কোন বিপদ আসুক না কেন আল্লাহ তা দূরীভূত করে দেন। মনে রাখবেন, একবারের কষ্ট কখনো দুইবারের সুখ ও আরামের উপর প্রাধান্য লাভ করতে পারে না।আল্লাহ তা’আলা কোরআনুল কারীমে ইরশাদ করেন يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اصْبِرُوا وَصَابِرُوا وَرَابِطُوا وَاتَّقُوا اللهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ. ওহে মু’মিনগণ, তোমরা ধৈর্য ধারণ কর, ধৈর্যে প্রতিযোগিতা কর এবং প্রতিরক্ষায় দৃঢ় হয়ে থাক, আর আল্লাহকে ভয় কর, যাতে তোমরা সফলকাম হতে পার।

(হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৯৫৫-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় আবূ উবায়দা ইবনুল জাররাহ রা. রোমক বাহিনীর শক্তি এবং নিজেদের আশঙ্কাজনক অবস্থা জানিয়ে উমার ইবনু খাত্তাব রা.-কে চিঠি লেখেন। উত্তরে উমার রা. বলেন, কোনো মুমিনের উপর কঠিন অবস্থা এলে আল্লাহ তার পর মুক্তির পথ করে দেন। তিনি আরও বলেন, একবারের কষ্ট দুইবারের স্বস্তির উপর প্রাধান্য পায় না। এরপর তিনি কুরআনের আয়াত উল্লেখ করেন—ধৈর্য ধরো, ধৈর্যে দৃঢ় থাকো, প্রতিরক্ষায় স্থির থাকো এবং আল্লাহকে ভয় করো। এই বর্ণনার মূল শিক্ষা হলো বিপদে ভেঙে না পড়া, ধৈর্য রাখা এবং আল্লাহর ভয় নিয়ে দৃঢ় থাকা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ভয়ের সময় ধৈর্য ও আল্লাহর উপর ভরসা মানুষকে স্থির রাখে।
  • উমার রা. কষ্টের সঙ্গে আশা ও মুক্তির কথাও স্মরণ করিয়েছেন।
  • বিপদে কুরআনের নির্দেশ—ধৈর্য, দৃঢ়তা ও তাকওয়া—মনে রাখা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন