সাজসজ্জা

৪৯/১. অধ্যায়ঃ

স্বভাব-প্রকৃতির সুন্নাতসমূহ

সুনানে নাসাঈহাদিস নম্বর ৫০৪০

أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا وَكِيعٌ، قَالَ: حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ أَبِي زَائِدَةَ، عَنْ مُصْعَبِ بْنِ شَيْبَةَ، عَنْ طَلْقِ بْنِ حَبِيبٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " عَشْرَةٌ مِنَ الْفِطْرَةِ: قَصُّ الشَّارِبِ، وَقَصُّ الْأَظْفَارِ، وَغَسْلُ الْبَرَاجِمِ، وَإِعْفَاءُ اللِّحْيَةِ، وَالسِّوَاكُ، وَالِاسْتِنْشَاقُ، وَنَتْفُ الْإِبْطِ، وَحَلْقُ الْعَانَةِ، وَانْتِقَاصُ الْمَاءِ " قَالَ مُصْعَبٌ: وَنَسِيتُ الْعَاشِرَةَ إِلَّا أَنْ تَكُونَ الْمَضْمَضَةَ

আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণিত। [রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন] স্বভাবজাত দশটি কাজ-গোঁফ কাটা, নখ কাটা, অঙ্গ-প্রত্যঙ্গ ধৌত করা, দাড়ি লম্বা করা, মিসওয়াক করা, নাকে পানি দিয়ে পরিষ্কার করা, বগলের পশম উপড়ে ফেলা, নাভির নিচের পশম মুণ্ডানো, প্রস্রাব-পায়খানার পর পানি দ্বারা শৌচকর্ম করা। মুসআব ইবনু শায়বা (রাঃ) বলেন : আমি দশ নম্বর কথাটি ভুলে গেছি, হতে পারে তা কুলি করা।

সুনানে নাসাঈহাদিস নম্বর ৫০৪১

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا الْمُعْتَمِرُ، عَنْ أَبِيهِ، قَالَ: سَمِعْتُ طَلْقًا يَذْكُرُ: " عَشْرَةً مِنَ الْفِطْرَةِ: السِّوَاكَ، وَقَصَّ الشَّارِبِ، وَتَقْلِيمَ الْأَظْفَارِ، وَغَسْلَ الْبَرَاجِمِ، وَحَلْقَ الْعَانَةِ، وَالِاسْتِنْشَاقَ، وَأَنَا شَكَكْتُ فِي الْمَضْمَضَةِ "...[حكم الألباني] صحيح الإسناد مقطوع

তালক (রহঃ) হতে বর্ণিতঃ

দশটি কাজ স্বভাবগত- মিসওয়াক করা, গোঁফ কাটা, নখ কাটা, অঙ্গসমূহ ধৌত করা, নাভির নিচের পশম মুণ্ডানো, নাকে পানি দিয়ে পরিষ্কার করা। রাবী বলেন, আমার সন্দেহ হয় যে, তিনি কুলি করার কথাও বলেছেন কি না।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন