১২/৩. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ১০৩৬ - তাত্ববীক [রুকুতে দু'হাত হাঁটুদ্বয়ের মাঝে স্থাপন] করা
রুকূ‘তে হাতের তালু রাখার স্থান
সুনানে আন-নাসায়ী : ১০৩৬
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ১০৩৬
أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ فِي حَدِيثِهِ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ سَالِمٍ، قَالَ: أَتَيْنَا أَبَا مَسْعُودٍ فَقُلْنَا لَهُ: حَدِّثْنَا عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَامَ بَيْنَ أَيْدِينَا وَكَبَّرَ، فَلَمَّا رَكَعَ وَضَعَ رَاحَتَيْهِ عَلَى رُكْبَتَيْهِ، وَجَعَلَ أَصَابِعَهُ أَسْفَلَ مِنْ ذَلِكَ، وَجَافَى بِمِرْفَقَيْهِ حَتَّى اسْتَوَى كُلُّ شَيْءٍ مِنْهُ، ثُمَّ قَالَ: «سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ»، فَقَامَ حَتَّى اسْتَوَى كُلُّ شَيْءٍ مِنْهُ---[حكم الألباني] صحيح إلا جملة الأصابع
সালিম (রহঃ) হতে বর্ণিতঃ
আমরা আবূ মাস্'উদ (রাঃ)-এর নিকট আসলাম। তাঁকে বললাম, আমাদেরকে রাসূলুল্লাহ (ﷺ)-এর সালাত সম্পর্কে বর্ণনা করুন। তখন তিনি আমাদের সামনে দাঁড়ালেন এবং তাকবির বললেন। যখন তিনি রুকূ' করলেন তখন তাঁর উভয় হাতের তালু হাঁটুদ্বয়ের উপর স্থাপন করলেন। আর তাঁর আঙ্গুলগুলো তার নিচে রাখলেন এবং তাঁর উভয় কনুই পার্শ্বদেশ হতে দূরে রাখলেন। যাতে তাঁর সমস্ত অঙ্গ সোজা হয়ে গেল। এরপর "সামি' আল্লাহু লিমান হামিদাহ” বলে দাঁড়ালেন এমনকি তার সমস্ত অঙ্গ সোজা হয়ে গেল।
