১/৮৮. অধ্যায়ঃ

পাগড়ীর উপর কিভাবে মাসাহ করতে হবে?

সুনানে নাসাঈহাদিস নম্বর ১০৯

أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ قَالَ: أَخْبَرَنَا يُونُسُ بْنُ عُبَيْدٍ، عَنِ ابْنِ سِيرِينَ قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ وَهْبٍ الثَّقَفِيُّ قَالَ: سَمِعْتُ الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ قَالَ: " خَصْلَتَانِ لَا أَسْأَلُ عَنْهُمَا أَحَدًا بَعْدَ مَا شَهِدْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: كُنَّا مَعَهُ فِي سَفَرٍ، فَبَرَزَ لِحَاجَتِهِ، ثُمَّ جَاءَ فَتَوَضَّأَ، وَمَسَحَ بِنَاصِيَتِهِ وَجَانِبَيْ عِمَامَتِهِ، وَمَسَحَ عَلَى خُفَّيْهِ قَالَ: وَصَلَاةُ الْإِمَامِ خَلْفَ الرَّجُلِ مِنْ رَعِيَّتِهِ، فَشَهِدْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ فِي سَفَرٍ فَحَضَرَتِ الصَّلَاةُ، فَاحْتَبَسَ عَلَيْهِمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَقَامُوا الصَّلَاةَ وَقَدَّمُوا ابْنَ عَوْفٍ فَصَلَّى بِهِمْ فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى خَلْفَ ابْنِ عَوْفٍ مَا بَقِيَ مِنَ الصَّلَاةِ فَلَمَّا سَلَّمَ ابْنُ عَوْفٍ قَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَضَى مَا سُبِقَ بِهِ "

ইব্ন ওহাব সাকাফী (রহঃ) হতে বর্ণিতঃ

আমি মুগীরা ইবনু শুআবা (রাঃ) হতে শুনেছি; তিনি বলেন, দুইটি বিষয়ে আমি কারো নিকট প্রশ্ন করব না। কেননা, এ দুইটি কাজের সময় আমি স্বয়ং রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট উপস্থিত ছিলাম।আমরা এক সফরে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে ছিলাম। তিনি পায়খানা-প্রস্রাবের প্রয়োজনে বের হলেন। সেখান থেকে এসে ওজু করেন এবং মাথার সামনের দিক ও পাগড়ির দুই পাশে এবং মোজার উপর মাসাহ করেন।আর ইমামের সালাত তার অনুগতদের পেছনে আদায় করা। রাসূলুল্লাহ (ﷺ)-কে আমি দেখেছি যে, তিনি এক সফরে গিয়েছিলেন। সালাতের সময় হয়ে যায়। অথচ নবী (ﷺ) তাদের নিকট পৌঁছাতে বিলম্ব করলে লোকেরা সালাত শুরু করে দিল। আবদুর রহমান ইবনু আওফ (রাঃ)-কে তারা ইমাম নিযুক্ত করেন। তিনি তাদেরকে নিয়ে সালাত আদায় করলেন। (এমন সময়) রাসূলুল্লাহ (ﷺ) ফিরে আসেন এবং ইবনু আওফ-এর পেছনে বাকি সালাত আদায় করেন। ইবনু আওফ সালাম ফিরালে রাসূলুল্লাহ (ﷺ) দাঁড়িয়ে যান এবং যতটুকু সালাত ছুটে গিয়েছিল তিনি তা আদায় করেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন