১২/৫৫. অধ্যায়ঃ
কাকের ন্যায় ঠোকর মারার প্রতি নিষেধাজ্ঞা
সুনানে নাসাঈ : ১১১২
সুনানে নাসাঈহাদিস নম্বর ১১১২
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْحَكَمِ، عَنْ شُعَيْبٍ، عَنْ اللَّيْثِ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، عَنْ ابْنِ أَبِي هِلَالٍ، عَنْ جَعْفَرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ تَمِيمَ بْنَ مَحْمُودٍ أَخْبَرَهُ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ شِبْلٍ أَخْبَرَهُ، " أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ ثَلَاثٍ: عَنْ نَقْرَةِ الْغُرَابِ، وَافْتِرَاشِ السَّبُعِ، وَأَنْ يُوَطِّنَ الرَّجُلُ الْمَقَامَ لِلصَّلَاةِ كَمَا يُوَطِّنُ الْبَعِيرُ "
আবদূর রহমান ইব্ন শিবল (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) তিনটি কাজ হতে বারণ করেছেন। কাকের ন্যায় ঠোকর মারা হতে, চতুষ্পদ পশুর ন্যায় হাত বিছিয়ে দেয়া হতে এবং কোন ব্যক্তির একস্থানকে সালাতের জন্য নির্দিষ্ট করা হতে যেমন উট কোন স্থান নির্দিষ্ট করে নেয়।
