১২/৬৮. অধ্যায়ঃ
সাজদায় অন্য প্রকার দু'আ
সুনানে নাসাঈ : ১১২৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ১১২৭
أَخْبَرَنَا يَحْيَى بْنُ عُثْمَانَ، قَالَ: أَنْبَأَنَا أَبُو حَيْوَةَ، قَالَ: حَدَّثَنَا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ فِي سُجُودِهِ: «اللَّهُمَّ لَكَ سَجَدْتُ، وَبِكَ آمَنْتُ، وَلَكَ أَسْلَمْتُ، وَأَنْتَ رَبِّي، سَجَدَ وَجْهِي لِلَّذِي خَلَقَهُ وَصَوَّرَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ، تَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ»
জাবির ইব্ন আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) হতে বর্ণিত। তিনি সিজদায় বলতেন-اللَّهُمَّ لَكَ سَجَدْتُ، وَبِكَ آمَنْتُ، وَلَكَ أَسْلَمْتُ، وَأَنْتَ رَبِّي، سَجَدَ وَجْهِي لِلَّذِي خَلَقَهُ وَصَوَّرَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ، تَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ“আল্লাহুম্মা লাকা সাজাদতু ওবিকা আমানতু ওলাকা আসলামতু ওয়া আন্তা রব্বী সাজাদা ওয়াজহী লিল্লাযী খালাকাহু ওয়া সাওয়ারাহু ওয়া শাক্কা সাম’আহু ওয়া বাসারাহু তাবারাকাল্লাহু আহসানুল খালিকীন।”(হে আল্লাহ! আমি তোমারই জন্য সিজদা করেছি, আমি তোমারই প্রতি ঈমান এনেছি, আমি তোমার নিকটেই আত্মসমর্পণ করেছি, তুমি আমার রব। আমার মুখমণ্ডল তাঁর উদ্দেশে সিজদাবনত হল, যিনি তা সৃষ্টি করেছেন ও আকৃতি দান করেছেন এবং তার চক্ষু ও কর্ণকে উদ্গত করেছেন। সুতরাং সুনিপুণ স্রষ্টা আল্লাহ কত মহান!)।
