১৩/১৭. অধ্যায়ঃ
সলাতে গলা খাঁকার দেয়া
সুনানে নাসাঈ : ১২১২
সুনানে নাসাঈহাদিস নম্বর ১২১২
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عَيَّاشٍ، عَنْ مُغِيرَةَ، عَنْ الْحَارِثِ الْعُكْلِيِّ، عَنْ ابْنِ نُجَيٍّ، قَالَ: قَالَ عَلِيٌّ: كَانَ لِي مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَدْخَلَانِ: مَدْخَلٌ بِاللَّيْلِ، وَمَدْخَلٌ بِالنَّهَارِ، فَكُنْتُ «إِذَا دَخَلْتُ بِاللَّيْلِ تَنَحْنَحَ لِي»---[حكم الألباني] ضعيف الإسناد
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
আলী (রাঃ) বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর পক্ষ হতে আমার জন্যে প্রবেশের দুটি নির্দিষ্ট সময় ছিল। একটি রাতে অপরটি দিনে। যখন রাতে প্রবেশ করতাম তখন তিনি আমাকে উদ্দেশ্য করে গলা খাঁকার দিতেন।
