১৩/২৪. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ১২৩৮ - সাহু
মুসল্লীর সন্দেহ হলে যা স্মরণ আছে তার উপর সলাত শেষ করা
সুনানে আন-নাসায়ী : ১২৩৮
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ১২৩৮
أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبِيٍّ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، عَنْ ابْنِ عَجْلَانَ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا شَكَّ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ فَلْيُلْغِ الشَّكَّ وَلْيَبْنِ عَلَى الْيَقِينِ، فَإِذَا اسْتَيْقَنَ بِالتَّمَامِ، فَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ وَهُوَ قَاعِدٌ، فَإِنْ كَانَ صَلَّى خَمْسًا شَفَعَتَا لَهُ صَلَاتَهُ، وَإِنْ صَلَّى أَرْبَعًا كَانَتَا تَرْغِيمًا لِلشَّيْطَانِ»---[حكم الألباني] حسن صحيح
আবূ সাঈদ (রাঃ) হতে বর্ণিতঃ
যখন তোমাদের কেউ সালাতে সন্দেহ করে তখন সে যেন সন্দেহ ত্যাগ করে দৃঢ় বিশ্বাসের উপর নির্ভর করে। যখন সমাপ্তি সম্পর্কে দৃঢ় বিশ্বাস হয়ে যায় তখন বসা অবস্থায় দু'টি সিজদা করবে। যদি সে পাঁচ রাকাত আদায় করে থাকে তা হলে এ দু' সিজদা তার সালাতকে জোড় (দুই রাকাত) বানিয়ে দিবে। আর যদি সে চার রাকাত আদায় করে থাকে, তা হলে এ দু' সিজদা শয়তানের জন্যে অপমানের কারণ হয়ে দাঁড়াবে।
