১৩/২৫. অধ্যায়ঃ

(সলাতে আদায়কালে সন্দেহ হলে) ভেবে দেখা

সুনানে নাসাঈহাদিস নম্বর ১২৪৪

أَخْبَرَنَا إِسْمَعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، عَنْ شُعْبَةَ، قَالَ: كَتَبَ إِلَيَّ مَنْصُورٌ، وَقَرَأْتُهُ عَلَيْهِ وَسَمِعْتُهُ يُحَدِّثُ رَجُلًا، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى صَلَاةَ الظُّهْرِ، ثُمَّ أَقْبَلَ عَلَيْهِمْ بِوَجْهِهِ، فَقَالُوا: أَحَدَثَ فِي الصَّلَاةِ حَدَثٌ؟ قَالَ: «وَمَا ذَاكَ؟» فَأَخْبَرُوهُ بِصَنِيعِهِ، فَثَنَى رِجْلَهُ، وَاسْتَقْبَلَ الْقِبْلَةَ، فَسَجَدَ سَجْدَتَيْنِ، ثُمَّ سَلَّمَ، ثُمَّ أَقْبَلَ عَلَيْهِمْ بِوَجْهِهِ، فَقَالَ: «إِنَّمَا أَنَا بَشَرٌ أَنْسَى كَمَا تَنْسَوْنَ، فَإِذَا نَسِيتُ فَذَكِّرُونِي» وَقَالَ: «لَوْ كَانَ حَدَثَ فِي الصَّلَاةِ حَدَثٌ أَنْبَأْتُكُمْ بِهِ» وَقَالَ: «إِذَا أَوْهَمَ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ فَلْيَتَحَرَّ أَقْرَبَ ذَلِكَ مِنَ الصَّوَابِ ثُمَّ لِيُتِمَّ عَلَيْهِ، ثُمَّ يَسْجُدْ سَجْدَتَيْنِ»

আব্দুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) (একদিন) যুহরের সালাত আদায় করে মুসল্লীদের দিকে মুখ ফিরালেন। তখন তারা বলল, সালাতে কি কিছু ঘটেছে? তিনি (ﷺ) বললেন, তা কি? তখন মুসল্লীগণ এ সম্পর্কে তাঁকে জানালেন। তখন তিনি তাঁর পা গুটিয়ে নিলেন এবং ক্বিবলার দিকে মুখ করে দুটি সিজদা করলেন ও সালাম ফিরালেন।অতঃপর তাদের দিকে মুখ করে বললেন, আমিও তো একজন মানুষ। তোমরা যেমন ভুলে যাও, আমিও তেমনিভাবে ভুলে যাই। যদি আমি ভুলে যাই, তাহলে তোমরা আমাকে মনে করিয়ে দেবে। তিনি আরও বললেন, যদি সালাতে কিছু ঘটত, তাহলে আমি তোমাদের তা জানিয়ে দিতাম। তিনি আরও বললেন, তোমাদের কেউ যদি সালাতে সন্দেহে পতিত হয়, তবে সে যেন ভেবে দেখে যা সঠিকের কাছাকাছি বলে মনে হয়, তার উপর ভিত্তি করে সালাত শেষ করে নেয় ও দুটি সিজদা করে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন