১৩/৩৪. অধ্যায়ঃ
ডান হাতের দু' অঙ্গুলি বন্ধ রাখা এবং এর মধ্যমা ও বৃদ্ধাঙ্গুলি দ্বারা গোলাকার বৃত্ত বানানো
সুনানে নাসাঈ : ১২৬৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ১২৬৮
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ زَائِدَةَ، قَالَ: حَدَّثَنَا عَاصِمُ بْنُ كُلَيْبٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، أَنَّ وَائِلَ بْنَ حُجْرٍ قَالَ: قُلْتُ: لَأَنْظُرَنَّ إِلَى صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ يُصَلِّي؟ فَنَظَرْتُ إِلَيْهِ فَوَصَفَ، قَالَ: «ثُمَّ قَعَدَ وَافْتَرَشَ رِجْلَهُ الْيُسْرَى، وَوَضَعَ كَفَّهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ وَرُكْبَتِهِ الْيُسْرَى، وَجَعَلَ حَدَّ مِرْفَقِهِ الْأَيْمَنِ عَلَى فَخِذِهِ الْيُمْنَى، ثُمَّ قَبَضَ اثْنَتَيْنِ مِنْ أَصَابِعِهِ، وَحَلَّقَ حَلْقَةً، ثُمَّ رَفَعَ أُصْبُعَهُ فَرَأَيْتُهُ يُحَرِّكُهَا يَدْعُو بِهَا»، مُخْتَصَرٌ
ওয়াইল ইবন হুজুর (রাঃ) হতে বর্ণিতঃ
আমি (মনে মনে) বললাম, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সালাতের প্রতি লক্ষ্য রাখব তিনি কিভাবে সালাত আদায় করেন। এরপর তিনি তা বর্ণনা করলেন। তিনি বললেন, অতঃপর তিনি বসলেন ও বাম পা বিছিয়ে দিলেন এবং বাম হাতের তালু স্বীয় বাম হাঁটু ও উরুর উপর রাখলেন। আর ডান কনুই তাঁর ডান উরুর উপর রাখলেন। তারপর স্বীয় আঙ্গুলদ্বয় দ্বারা বৃত্তাকার বানালেন। এরপর তাঁর একটি আঙ্গুল উঁচু করে রাখলেন।আমি তাঁকে তা নাড়িয়ে দোয়া করতে দেখলাম।
