১৩/৬২. অধ্যায়ঃ

আর এক প্রকার দু'আ

সুনানে নাসাঈহাদিস নম্বর ১৩০৫

أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبيٍّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، قَالَ: حَدَّثَنَا عَطَاءُ بْنُ السَّائِبِ، عَنْ أَبِيهِ، قَالَ: صَلَّى بِنَا عَمَّارُ بْنُ يَاسِرٍ صَلَاةً، فَأَوْجَزَ فِيهَا، فَقَالَ لَهُ بَعْضُ الْقَوْمِ: لَقَدْ خَفَّفْتَ أَوْ أَوْجَزْتَ الصَّلَاةَ، فَقَالَ: أَمَّا عَلَى ذَلِكَ، فَقَدْ دَعَوْتُ فِيهَا بِدَعَوَاتٍ سَمِعْتُهُنَّ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا قَامَ تَبِعَهُ رَجُلٌ مِنَ الْقَوْمِ هُوَ أُبَيٌّ غَيْرَ أَنَّهُ كَنَى عَنْ نَفْسِهِ، فَسَأَلَهُ عَنِ الدُّعَاءِ، ثُمَّ جَاءَ فَأَخْبَرَ بِهِ الْقَوْمَ: «اللَّهُمَّ بِعِلْمِكَ الْغَيْبَ، وَقُدْرَتِكَ عَلَى الْخَلْقِ، أَحْيِنِي مَا عَلِمْتَ الْحَيَاةَ خَيْرًا لِي، وَتَوَفَّنِي إِذَا عَلِمْتَ الْوَفَاةَ خَيْرًا لِي، اللَّهُمَّ وَأَسْأَلُكَ خَشْيَتَكَ فِي الْغَيْبِ وَالشَّهَادَةِ، وَأَسْأَلُكَ كَلِمَةَ الْحَقِّ فِي الرِّضَا وَالْغَضَبِ، وَأَسْأَلُكَ الْقَصْدَ فِي الْفَقْرِ وَالْغِنَى، وَأَسْأَلُكَ نَعِيمًا لَا يَنْفَدُ، وَأَسْأَلُكَ قُرَّةَ عَيْنٍ لَا تَنْقَطِعُ، وَأَسْأَلُكَ الرِّضَاءَ بَعْدَ الْقَضَاءِ، وَأَسْأَلُكَ بَرْدَ الْعَيْشِ بَعْدَ الْمَوْتِ، وَأَسْأَلُكَ لَذَّةَ النَّظَرِ إِلَى وَجْهِكَ، وَالشَّوْقَ إِلَى لِقَائِكَ فِي غَيْرِ ضَرَّاءَ مُضِرَّةٍ، وَلَا فِتْنَةٍ مُضِلَّةٍ، اللَّهُمَّ زَيِّنَّا بِزِينَةِ الْإِيمَانِ، وَاجْعَلْنَا هُدَاةً مُهْتَدِينَ»

আতা ইবন সায়িব (রাঃ) হতে বর্ণিতঃ

‘আম্মার ইবনু ইয়াসির (রাঃ) একবার আমাদের সাথে সালাত আদায় করলেন এবং সালাত সংক্ষিপ্ত করে ফেললেন। তখন কেউ কেউ তাঁকে বললেন, আপনি সালাত সংক্ষিপ্ত করে ফেলেছেন। তিনি বললেন, কিন্তু এতদসত্ত্বেও তো আমি ঐ সকল দোয়া পাঠ করেছি যা আমি রাসূলুল্লাহ (ﷺ) হতে শুনেছি। এরপর যখন তিনি উঠে দাঁড়ালেন, লোকেদের মধ্য হতে একজন তাঁর অনুসরণ করতে লাগলেন। [আতা (রাঃ) বলেন] তিনি ছিলেন উবাই তিনি তাঁর নাম বলেননি। তিনি তাঁকে ঐ দোয়া সম্পর্কে প্রশ্ন করলেন এবং এসে সবাইকে ঐ দোয়ার খবর দিলেন-"আল্লাহুম্মা বি‘ইলমিকাল গায়বা ওয়া কুদ্রতিকা আলাল খালকি আহইনিই মা আলিমতাল হায়াতা খাইরাল্লি, ওয়াতাওয়াফফানী ইজা আলিমতাল ওয়াফাতা খাইরাল্লি। আল্লাহুম্মা ওয়া আসআলুকা খশইয়াতাকা ফিল গাইবি ওয়াশ্ শাহাদাতি, ওয়া আসআলুকা কালিমাতাল হাক্কি ফির্ রিজা ওয়াল গযাবি, ওয়া আসআলুকাল কাসদা ফিল ফাকরি ওয়াল গিনার, ওয়া আসআলুকা না‘ইমাল লা ইয়ানফাদু, ওয়া আসআলুকা কুররাতা আইনিল লা তানকাতি‘উ, ওয়া আসআলুকার রিযা বা‘দাল কজায়ি, ওয়া আসআলুকা বরদাল আইশি বা‘দাল মাউতি, ওয়া আসআলুকা লাজ্জাতান্ নাযারি ইলা ওয়াজহিকা, ওয়াশ্ শাওকা ইলা লিকাইকা ফি গাইরি দাররাআ মুদিররাতিন ওয়ালা ফিতনাতিন মুদিল্লাতিন। আল্লাহুম্মা যায়্যিননা বিযীনাতিল ইমানি, ওয়াজআলনা হুদাতাম মুহতাদীন।"(হে আল্লাহ! তোমার নিকটেই আছে গায়েবের জ্ঞান, তুমি সকল সৃষ্টির ওপর ক্ষমতাবান, তুমি যদি জান আমার বেঁচে থাকা আমার জন্য কল্যাণকর তবে আমাকে বাঁচিয়ে রাখ। আর তুমি যদি জান মৃত্যু আমার কল্যাণকর তাহলে আমার মৃত্যু ঘটাও। আমি প্রকাশ্যে ও গোপনে তোমাকে ভয় করার তাওফিক চাই, আমি খুশি ও রাগের সময়ে সত্য কথা বলার তাওফিক চাই, আমি মধ্যপন্থা তথা অভাবী ও ধনীর মাঝামাঝি জীবন যাপন করতে চাই। আমি তোমার কাছে এমন নিয়ামত চাই যা শেষ হবে না। আমি তোমার কাছে চাই এমন চক্ষু শীতলকারী (বস্তু) যা বিছিন্ন হবে না। আমি তোমার সন্তুষ্টি চাই القضاء (ফয়সালা/নির্ধারণ/বিচার)-এর পর। আমি তোমার নিকটে মৃত্যুর পরে আরাম-আয়েশের শীতলতা চাই। আমি তোমার চেহারার দিকে দৃষ্টির প্রশান্তি কামনা করি এবং তোমার সাথে সাক্ষাতের বাসনা রাখি যাতে কোনো ক্ষতিকর দুঃখ-কষ্ট না আসে এবং কোনো বিভ্রান্তিকর ফিতনা না হয়। হে আল্লাহ! তুমি আমাদেরকে ঈমানের সাজে সজ্জিত করো আর আমাদেরকে হিদায়াতপ্রাপ্তদের পথের পথিক করো)।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন