১৩/৬৪. অধ্যায়ঃ
অন্য এক প্রকার (তা'আব্বয)
সুনানে নাসাঈ : ১৩০৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৩০৯
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ شُعَيْبٍ، عَنْ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ أَخْبَرَتْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو فِي الصَّلَاةِ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ»، فَقَالَ لَهُ قَائِلٌ: مَا أَكْثَرَ مَا تَسْتَعِيذُ مِنَ الْمَغْرَمِ، فَقَالَ: «إِنَّ الرَّجُلَ إِذَا غَرِمَ حَدَّثَ فَكَذَبَ، وَوَعَدَ فَأَخْلَفَ»
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) সালাতে এ দোয়া পড়তেন-اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ(আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিল ক্বব্রি, ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল মাঅ্থামি ওয়াল মাগরাম)(হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার কাছে কবরের আযাব, দাজ্জালের ফিতনা ও জীবন মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চাই। হে আল্লাহ! আমি আপনার কাছে পাপ ও ঋণ থেকে বিমুক্তি কামনা করি।)তখন তাঁকে কেউ বলল, আপনি প্রায়ই ঋণগ্রস্ততা হতে পানাহ চেয়ে থাকেন কেন? তিনি (ﷺ) বললেন, কোন লোক যখন ঋণগ্রস্ত হয়ে পড়ে, তখন সে কথা বললে মিথ্যা বলে এবং ওয়াদা করে খেলাফ করে।
