১৩/৯০. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ১৩৪৭ - কুফর, দারিদ্র্য ও কবরের আযাব থেকে আশ্রয়
সলাতের পর (বিতাড়িত শায়ত্বন থেকে) পানাহ চাওয়া
সালাতের পর আশ্রয়ের দোয়া: কুফর, দারিদ্র্য ও কবরের আযাব
সুনানে আন-নাসায়ী : ১৩৪৭
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ১৩৪৭
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُثْمَانَ الشَّحَّامِ، عَنْ مُسْلِمِ بْنِ أَبِي بَكْرَةَ، قَالَ: كَانَ أَبِي يَقُولُ فِي دُبُرِ الصَّلَاةِ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ وَالْفَقْرِ، وَعَذَابِ الْقَبْرِ»، فَكُنْتُ أَقُولُهُنَّ، فَقَالَ أَبِي: أَيْ بُنَيَّ، عَمَّنْ أَخَذْتَ هَذَا؟ قُلْتُ عَنْكَ، قَالَ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُهُنَّ فِي دُبُرِ الصَّلَاةِ»
মুসলিম ইবনু আবূ বাক্বাহ্ (রহঃ) হতে বর্ণিতঃ
আমার পিতা প্রত্যেক সালাতের পর বলতেন- “আল্ল-হুম্মা ইন্নী আ'উযুবিকা মিনাল কুফ্রি, ওয়াল ফাকুরি ওয়া 'আযা-বিল ক্বর” (হে আল্লাহ! আমি আপনার নিকট কুফ্রী, দরিদ্রতা ও কবরের 'আযাব হতে আশ্রয় চাচ্ছি।)। তারপর আমিও তা বলতে থাকলে আমার পিতা আমাকে বললেন, হে বৎস! তুমি এ দোয়াগুলো কার নিকট হতে শিখেছো? আমি বললাম, আপনার নিকট থেকে। তারপর তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) (প্রত্যেক) সালাতের পর এ দোয়াগুলো বলতেন।
সুনানে আন-নাসায়ী হাদিস ১৩৪৭-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় সালাতের পর আশ্রয় প্রার্থনা। বর্ণনায় একজন পিতা প্রত্যেক সালাতের পর বলতেন: হে আল্লাহ, আমি আপনার কাছে কুফর, দরিদ্রতা এবং কবরের আযাব থেকে আশ্রয় চাই। সন্তানও তা বলতে শুরু করলে পিতা জানতে চান, সে কোথা থেকে শিখেছে। সন্তান জানায়, পিতার কাছ থেকেই। তখন পিতা বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) প্রত্যেক সালাতের পর এই দোয়াগুলো বলতেন। এখানে শিক্ষা খুব সহজ: নামাজ শেষ করে বান্দা শুধু সওয়াব চায় না, বরং ঈমানের ক্ষতি, অভাবের কষ্ট এবং কবরের আযাব থেকেও আল্লাহর নিরাপত্তা চায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সালাতের পর আল্লাহর কাছে আশ্রয় চাওয়া নববী আমল।
- কুফর থেকে বাঁচার জন্য আল্লাহর সাহায্য চাওয়া দরকার।
- কবরের আযাব থেকে আশ্রয় চাওয়া গুরুত্বপূর্ণ দোয়া।
