১/১০৫. অধ্যায়ঃ
উযূতে সীমালঙ্ঘন
সুনানে নাসাঈ : ১৪০
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৪০
أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ، حَدَّثَنَا يَعْلَى قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُوسَى بْنِ أَبِي عَائِشَةَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَالَ: جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْأَلُهُ عَنِ الْوُضُوءِ، فَأَرَاهُ الْوُضُوءَ ثَلَاثًا ثَلَاثًا، ثُمَّ قَالَ: «هَكَذَا الْوُضُوءُ، فَمَنْ زَادَ عَلَى هَذَا فَقَدْ أَسَاءَ وَتَعَدَّى وَظَلَمَ»---[حكم الألباني] حسن صحيح
আবদুল্লাহ ইব্ন আমর ইব্ন আস (রাঃ) হতে বর্ণিতঃ
একজন বেদুঈন নবী (ﷺ)-এর নিকট এসে তাঁকে উযু সম্পর্কে জিজ্ঞেস করলো। তিনি (ﷺ) তাঁকে উযুর অঙ্গ তিন তিনবার ধৌত করে দেখালেন। আর বললেন, উযু এভাবেই করতে হয়। যে লোক এর উপর বাড়ালো সে সীমালঙ্ঘন ও যুলুম করল।
