১৭/২. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ১৫০৫ - ইস্তিস্কা [বৃষ্টির জন্য দুয়া করা]
বৃষ্টি প্রার্থনার জন্যে ইমামের সলাতের স্থান অভিমুখে রওয়ানা হওয়া
সুনানে আন-নাসায়ী : ১৫০৫
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ১৫০৫
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا الْمَسْعُودِيُّ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، قَالَ سُفْيَانُ: فَسَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي بَكْرٍ، فَقَالَ: سَمِعْتُهُ مِنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، يُحَدِّثُ أَبِي، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ زَيْدٍ الَّذِي أُرِيَ النِّدَاءَ، قَالَ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ إِلَى الْمُصَلَّى يَسْتَسْقِي، فَاسْتَقْبَلَ الْقِبْلَةَ، وَقَلَبَ رِدَاءَهُ، وَصَلَّى رَكْعَتَيْنِ»، قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «هَذَا غَلَطٌ مِنْ ابْنِ عُيَيْنَةَ، وَعَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ الَّذِي أُرِيَ النِّدَاءَ هُوَ عَبْدُ اللَّهِ بْنُ زَيْدِ بْنِ عَبْدِ رَبِّهِ، وَهَذَا عَبْدُ اللَّهِ بْنُ زَيْدِ بْنِ عَاصِمٍ»
আবদুল্লাহ ইবনু যায়দ (রাঃ) হতে বর্ণিতঃ
'আবদুল্লাহ ইবনু যায়দ (রাঃ) যাকে স্বপ্নে আজান দেখানো হয়েছিল তাঁর থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বৃষ্টির প্রার্থনা করার জন্যে সালাতের স্থান অভিমুখে রওয়ানা হলেন, তখন তিনি কিবলা অভিমুখী হলেন ও তাঁর (পরিধেয়) চাদর উল্টিয়ে দিলেন এবং দু' রাক্'আত সালাত আদায় করলেন। আবূ 'আবদুর রহমান (ইমাম নাসায়ী) বলেন, 'আবদুল্লাহর পরিচয় দিতে গিয়ে ইবনু 'উয়াইনাহ্ ভুল করেছেন। যে 'আবদুল্লাহকে স্বপ্নে আজান দেখানো হয়েছিল তিনি হলেন 'আবদুল্লাহ ইবনু যায়দ ইবনু 'আবদু রব্বিহী আর অত্র হাদীস বর্ণনাকারী 'আবদুল্লাহ হলেন, 'আবদুল্লাহ ইবনু যায়দ ইবনু 'আসিম।
