১৭/৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ১৫০৯ - ইস্তিস্কা [বৃষ্টির জন্য দুয়া করা]
ইস্তিস্কার দু‘আ করার সময় ইমামের পিঠ মানুষের দিকে ফিরিয়ে দেয়া
সুনানে আন-নাসায়ী : ১৫০৯
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ১৫০৯
أَخْبَرَنِي عَمْرُو بْنُ عُثْمَانَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ، عَنْ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، أَنَّ عَمَّهُ حَدَّثَهُ، أَنَّهُ «خَرَجَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَسْقِي، فَحَوَّلَ رِدَاءَهُ، وَحَوَّلَ لِلنَّاسِ ظَهْرَهُ، وَدَعَا ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، فَقَرَأَ فَجَهَرَ»
'আব্বাদ ইবনু তামীম (রহঃ) হতে বর্ণিতঃ
তাঁর চাচা তাঁর কাছে বর্ণনা করেছেন যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে বৃষ্টির দোয়া করার জন্যে বের হলেন। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর চাদর উল্টিয়ে দিলেন এবং মানুষের দিকে তাঁর পিঠ ফিরিয়ে দিয়ে দোয়া করলেন। তারপর দু' রাক্'আত সালাত আদায় করলেন। আর তাতে উচ্চৈঃস্বরে ক্বিরাআত পাঠ করলেন।
