১৭/৯. অধ্যায়ঃ
(দু' হাত) কিভাবে উঠাবেন?
সুনানে নাসাঈ : ১৫১৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৫১৫
أَخْبَرَنَا عِيسَى بْنُ حَمَّادٍ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدٍ وَهُوَ الْمَقْبُرِيُّ، عَنْ شَرِيكِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي نَمِرٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّهُ سَمِعَهُ يَقُولُ: بَيْنَا نَحْنُ فِي الْمَسْجِدِ يَوْمَ الْجُمُعَةِ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ النَّاسَ، فَقَامَ رَجُلٌ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، تَقَطَّعَتِ السُّبُلُ، وَهَلَكَتِ الْأَمْوَالُ، وَأَجْدَبَ الْبِلَادُ، فَادْعُ اللَّهَ أَنْ يَسْقِيَنَا، فَرَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَيْهِ حِذَاءَ وَجْهِهِ، فَقَالَ: «اللَّهُمَّ اسْقِنَا»، فَوَاللَّهِ مَا نَزَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْمِنْبَرِ حَتَّى أُوسِعْنَا مَطَرًا، وَأُمْطِرْنَا ذَلِكَ الْيَوْمَ إِلَى الْجُمُعَةِ الْأُخْرَى، فَقَامَ رَجُلٌ لَا أَدْرِي هُوَ الَّذِي قَالَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَسْقِ لَنَا أَمْ لَا، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، انْقَطَعَتِ السُّبُلُ، وَهَلَكَتِ الْأَمْوَالُ مِنْ كَثْرَةِ الْمَاءِ، فَادْعُ اللَّهَ أَنْ يُمْسِكَ عَنَّا الْمَاءَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا، وَلَكِنْ عَلَى الْجِبَالِ وَمَنَابِتِ الشَّجَرِ»، قَالَ: وَاللَّهِ مَا هُوَ إِلَّا أَنْ تَكَلَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِذَلِكَ تَمَزَّقَ السَّحَابُ حَتَّى مَا نَرَى مِنْهُ شَيْئًا---[حكم الألباني] حسن صحيح
শরীক ইব্ন আব্দুল্লাহ (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি আনাস ইবনু মালিক (রাঃ)-কে বলতে শুনেছেন যে, একদা আমরা জুমু’আর দিনে মসজিদে ছিলাম এবং রাসূলুল্লাহ (ﷺ) মানুষের সামনে খুতবা দিচ্ছিলেন। এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল! (গরমের আধিক্য হেতু) রাস্তাঘাট বন্ধ হয়ে যাচ্ছে, গবাদি পশুগুলো অকর্মণ্য হয়ে পড়ছে এবং শহর খাদ্যশূন্য হয়ে যাচ্ছে। অতএব আপনি আল্লাহর কাছে দোয়া করুন যে, তিনি আমাদের ওপর বৃষ্টি বর্ষণ করেন। তখন রসূলুল্লাহ (ﷺ) তাঁর উভয় হাত মুখমণ্ডল বরাবর উঠালেন এবং বললেন, “হে আল্লাহ! তুমি আমাদের ওপর বৃষ্টি বর্ষণ করো।”আল্লাহর কসম! তিনি মিম্বার থেকে তখনও নামেননি। এ সময় আমাদের বৃষ্টি দ্বারা পরিতৃপ্ত করে দেয়া হলো এবং ঐ দিন থেকে পরবর্তী জুমু’আ পর্যন্ত আমাদের ওপর বৃষ্টি বর্ষিত হলো। তখন এক ব্যক্তি দাঁড়াল, আমি জানি না যে, সে ঐ ব্যক্তি কিনা যে রাসূলুল্লাহ (ﷺ)-কে বলেছিল "আমাদের ওপর বৃষ্টি বর্ষণের জন্যে দোয়া করুন” না অন্য ব্যক্তি। সে বলল, হে আল্লাহর রাসূল! (পানির আধিক্যের কারণে) রাস্তাঘাট তো বন্ধ হয়ে যাচ্ছে এবং গবাদি পশুগুলো অকর্মণ্য হয়ে যাচ্ছে। অতএব, আপনি আল্লাহর কাছে দোয়া করুন তিনি যেন বৃষ্টি বন্ধ করে দেন।তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, “আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা ওয়ালাকিন আলাল জিবালি ওয়া মানাবিতিশ্ শাজার” (হে আল্লাহ! [তুমি বৃষ্টি] আমাদের আশেপাশে বর্ষণ কর, আমাদের ওপর নয় বরং পাহাড়ের ওপর এবং গাছের গোড়ায়)।অতঃপর তিনি বললেন, আল্লাহর কসম! রাসূলুল্লাহ (ﷺ)-এর এ দোয়া করতে না করতেই মেঘমালা এমনিভাবে ছিন্ন ভিন্ন হয়ে গেল যে, আমরা তার কিছুই দেখতে পেলাম না।
