১৭/১০. অধ্যায়ঃ

দু'আর উল্লেখ

সুনানে নাসাঈহাদিস নম্বর ১৫১৭

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا الْمُعْتَمِرُ، قَالَ: سَمِعْتُ عُبَيْدَ اللَّهِ بْنَ عُمَرَ وَهُوَ الْعُمَرِيُّ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ يَوْمَ الْجُمُعَةِ، فَقَامَ إِلَيْهِ النَّاسُ فَصَاحُوا، فَقَالُوا: يَا نَبِيَّ اللَّهِ، قَحَطَتِ الْمَطَرُ، وَهَلَكَتِ الْبَهَائِمُ، فَادْعُ اللَّهَ أَنْ يَسْقِيَنَا، قَالَ: «اللَّهُمَّ اسْقِنَا، اللَّهُمَّ اسْقِنَا» قَالَ: وَايْمُ اللَّهِ، مَا نَرَى فِي السَّمَاءِ قَزَعَةً مِنْ سَحَابٍ قَالَ: فَأَنْشَأَتْ سَحَابَةٌ فَانْتَشَرَتْ، ثُمَّ إِنَّهَا أُمْطِرَتْ، وَنَزَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى، وَانْصَرَفَ النَّاسُ فَلَمْ تَزَلْ تَمْطُرُ إِلَى يَوْمِ الْجُمُعَةِ الْأُخْرَى، فَلَمَّا قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ صَاحُوا إِلَيْهِ، فَقَالُوا: يَا نَبِيَّ اللَّهِ، تَهَدَّمَتِ الْبُيُوتُ، وَتَقَطَّعَتِ السُّبُلُ، فَادْعُ اللَّهَ أَنْ يَحْبِسَهَا عَنَّا، فَتَبَسَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ: «اللَّهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا» فَتَقَشَّعَتْ عَنِ الْمَدِينَةِ، فَجَعَلَتْ تَمْطُرُ حَوْلَهَا وَمَا تَمْطُرُ بِالْمَدِينَةِ قَطْرَةً، فَنَظَرْتُ إِلَى الْمَدِينَةِ وَإِنَّهَا لَفِي مِثْلِ الْإِكْلِيلِ

আনাস ইব্‌ন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) জুমু’আর দিন খুতবা দিচ্ছিলেন। এমন সময় কতক মানুষ দাঁড়িয়ে গেল, তারা চিৎকার করে বলতে লাগল, হে আল্লাহর নবী! বৃষ্টি বন্ধ হয়ে গেছে এবং চতুষ্পদ জন্তুগুলো অকর্মণ্য হয়ে যাচ্ছে, অতএব আপনি আল্লাহর সমীপে দোয়া করুন তিনি যেন আমাদের ওপর বৃষ্টি বর্ষণ করেন। তিনি বললেন, “আल्लাহুম্মা ইস্কিনা— আল্লাহুম্মা ইস্কিনা—” (হে আল্লাহ! তুমি আমাদের ওপর বৃষ্টি বর্ষণ কর; হে আল্লাহ! তুমি আমাদের ওপর বৃষ্টি বর্ষণ কর)।আনাস (রাঃ) বলেন, আল্লাহর কসম! আমরা আকাশে মেঘের কোন চিহ্নও দেখছিলাম না। এ সময় মেঘ সৃষ্টি হলো, এরপর তা বিস্তীর্ণ হলো, পরে তা (আমাদের ওপর) বর্ষিত হলো। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) নীচে নেমে এলেন এবং সালাত আদায় করলেন। আর মানুষেরা সালাত শেষ করে ফিরে গেল। অতঃপর পরবর্তী জুমু’আ পর্যন্ত অনবরত বৃষ্টি বর্ষিত হতে লাগল। যখন রাসূলুল্লাহ (ﷺ) খুতবাহ দেয়ার জন্যে দাঁড়ালেন, মানুষ চিৎকার করে বলতে লাগল, হে আল্লাহর নবী! (পানির আধিক্য হেতু) বাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে, রাস্তাঘাট বন্ধ হয়ে যাচ্ছে। অতএব আপনি আল্লাহর কাছে দোয়া করুন, তিনি যেন আমাদের থেকে বৃষ্টি বন্ধ করে দেন।তখন রাসূলুল্লাহ (ﷺ) মুচকি হেসে বললেন, "আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া লা আলাইনা—" (হে আল্লাহ! তুমি আমাদের আশেপাশে বৃষ্টি বর্ষণ কর; আমাদের ওপরে নয়)। তখন মদিনা থেকে মেঘমালা বিক্ষিপ্ত হয়ে গেল, আর মদিনার আশেপাশে বৃষ্টি হচ্ছিল কিন্তু মদিনায় এক ফোঁটাও বৃষ্টি হচ্ছিল না। তখন আমি মদিনার দিকে তাকিয়ে দেখলাম যে, মদিনা মেঘমালার চক্র ব্যুহের মাঝখানে অবস্থিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন