১৭/১১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ১৫১৯ - ইস্তিস্কা [বৃষ্টির জন্য দুয়া করা]
দু‘আর পরে সলাত আদায় করা
সুনানে আন-নাসায়ী : ১৫১৯
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ১৫১৯
قَالَ الْحَارِثُ بْنُ مِسْكِينٍ: قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، عَنْ ابْنِ وَهْبٍ، عَنْ ابْنِ أَبِي ذِئْبٍ، وَيُونُسَ، عَنْ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي عَبَّادُ بْنُ تَمِيمٍ، أَنَّهُ سَمِعَ عَمَّهُ، وَكَانَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا يَسْتَسْقِي، فَحَوَّلَ إِلَى النَّاسِ ظَهْرَهُ، يَدْعُو اللَّهَ وَيَسْتَقْبِلُ الْقِبْلَةَ، وَحَوَّلَ رِدَاءَهُ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ» قَالَ ابْنُ أَبِي ذِئْبٍ فِي الْحَدِيثِ: وَقَرَأَ فِيهِمَا
'আব্বাদ ইবনু তামীম-এর চাচা হতে বর্ণিতঃ
'আব্বাদ ইবনু তামীম (রহঃ) হতে বর্ণিত। তিনি তাঁর চাচাকে যিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন, তাঁকে বলতে শুনেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) একদিন ইস্তিস্কার জন্যে বের হলেন। তিনি মানুষের দিকে তাঁর পিঠ ফিরিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। আর তিনি কেবলামুখী হয়ে চাদর উল্টিয়ে দিলেন। তারপর দু' রাক'আত সালাত আদায় করলেন। ইবনু আবূ যি'ব (রহঃ) হাদীস সম্পর্কে বলেন, আর ঐ দু' রাক'আতে ক্বিরাআত পাঠ করেছিলেন।
