১৮/১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ১৫৩০ - সালাতুল খাওফের এক রাকাত পদ্ধতি
সালাতুল খাওফ: শত্রুর সামনে পাহারা রেখে নামাজ
সুনানে আন-নাসায়ী : ১৫৩০
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ১৫৩০
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنِي أَشْعَثُ بْنُ سُلَيْمٍ، عَنْ الْأَسْوَدِ بْنِ هِلَالٍ، عَنْ ثَعْلَبَةَ بْنِ زَهْدَمٍ، قَالَ: كُنَّا مَعَ سَعِيدِ بْنِ الْعَاصِي بِطَبَرِسْتَانَ، فَقَالَ: أَيُّكُمْ صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْخَوْفِ؟ فَقَالَ: حُذَيْفَةُ: أَنَا، فَقَامَ حُذَيْفَةُ «فَصَفَّ النَّاسُ خَلْفَهُ صَفَّيْنِ، صَفًّا خَلْفَهُ وَصَفًّا مُوَازِيَ الْعَدُوِّ، فَصَلَّى بِالَّذِي خَلْفَهُ رَكْعَةً ثُمَّ انْصَرَفَ هَؤُلَاءِ إِلَى مَكَانِ هَؤُلَاءِ، وَجَاءَ أُولَئِكَ فَصَلَّى بِهِمْ رَكْعَةً وَلَمْ يَقْضُوا»،
হুযাইফাহ (রাঃ) হতে বর্ণিতঃ
সা'লাবাহ্ ইবনু যাহ্দাম (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা সা'ঈদ ইবনুল 'আসী (রাঃ)-এর সাথে ত্ববারিস্তানে ছিলাম। তখন তিনি বলেন, তোমাদের মধ্যে কে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে ভয়কালীন সালাত আদায় করেছো? হুযায়ফাহ্ (রাঃ) বললেন, আমি। এরপর তিনি দাঁড়ালেন ও মানুষ তাঁর পিছনে দু' কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে গেল। এক কাতার তাঁর পিছনে ও অন্য কাতার শত্রুর মুখোমুখি। তখন তিনি যারা তাঁর পিছনে ছিল তাদের নিয়ে এক রাক্'আত সালাত আদায় করলেন। এরপর এরা (শত্রুর মুখোমুখি) জায়গায় চলে গেল এবং তারা আসলো। তখন তিনি তাদের নিয়ে এক রাক্'আত সালাত আদায় করলেন এবং তারা আর দ্বিতীয় রাক্'আত আদায় করেনি।
সুনানে আন-নাসায়ী হাদিস ১৫৩০-এর সারসংক্ষেপ
এই হাদিসে তাবারিস্তানের ঘটনায় হুযাইফা (রাঃ) ভয়কালীন সালাতের পদ্ধতি দেখিয়েছেন। মানুষ দুই কাতারে দাঁড়ায়—এক কাতার ইমামের পেছনে, আরেক কাতার শত্রুর মুখোমুখি। প্রথম কাতার তাঁর সঙ্গে এক রাকাত সালাত আদায় করে। এরপর তারা পাহারার স্থানে যায় এবং শত্রুর মুখোমুখি থাকা দল এসে এক রাকাত আদায় করে। বর্ণনায় বলা হয়েছে, তারা আর দ্বিতীয় রাকাত আদায় করেনি। এই হাদিসে সালাতুল খাওফের একটি নির্দিষ্ট রূপ এসেছে, যেখানে সালাত ও নিরাপত্তা দুই দিকই বিবেচনায় রাখা হয়েছে। ভয়ের সময়েও জামাআত ও শৃঙ্খলা বজায় রাখার শিক্ষা এখানে স্পষ্ট।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- শত্রুর মুখোমুখি অবস্থায় পাহারা রেখে সালাত আদায় করা হয়েছে।
- দুই দল পালাক্রমে ইমামের সাথে সালাতে অংশ নিয়েছে।
- ভয়ের সময় সালাতের পদ্ধতিতে সহজতা দেখা যায়।
