১/১১৩. অধ্যায়ঃ
পায়খানা প্রস্রাবের পর উযূ করা
সুনানে নাসাঈ : ১৫৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৫৮
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَاصِمٍ، أَنَّهُ سَمِعَ زِرَّ بْنَ حُبَيْشٍ يُحَدِّثُ قَالَ: أَتَيْتُ رَجُلًا يُدْعَى صَفْوَانَ بْنَ عَسَّالٍ: فَقَعَدْتُ عَلَى بَابِهِ، فَخَرَجَ فَقَالَ: مَا شَأْنُكَ؟ قُلْتُ: أَطْلُبُ الْعِلْمَ. قَالَ: إِنَّ الْمَلَائِكَةَ تَضَعُ أَجْنِحَتَهَا لِطَالِبِ الْعِلْمِ رِضًا بِمَا يَطْلُبُ. فَقَالَ: عَنْ أَيِّ شَيْءٍ تَسْأَلُ؟ قُلْتُ: عَنْ الْخُفَّيْنِ. قَالَ: «كُنَّا إِذَا كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ أَمَرَنَا أَنْ لَا نَنْزِعَهُ ثَلَاثًا إِلَّا مِنْ جَنَابَةٍ، وَلَكِنْ مِنْ غَائِطٍ وَبَوْلٍ وَنَوْمٍ»
আসিম (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি যির ইবন হুবাইশকে বর্ণনা করতে শুনেছেন, তিনি বলেন, আমি সফওয়ান ইবন আসসাল নামক এক ব্যক্তির নিকট আসলাম এবং তাঁর দরজায় বসে রইলাম। তিনি বের হয়ে বললেন, তোমার সংবাদ কি? আমি বললাম, জ্ঞানের সন্ধানে এসেছি। তিনি বললেন, জ্ঞান অন্বেষণকারীদের সন্তুষ্টির উদ্দেশে ফেরেশতাগণ তাদের ডানা বিছিয়ে দেন।তারপর তিনি বললেন, কোন বিষয় তুমি জানতে চাও? আমি বললাম, মোজা পরা সম্পর্কে। তিনি বললেন, আমরা যখন রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে সফরে থাকতাম তিনি আমাদের নির্দেশ করতেন, আমরা যেন একমাত্র অপবিত্রতা ছাড়া পায়খানা-প্রস্রাব এবং ঘুমের কারণে তিনদিন পর্যন্ত তা না খুলি।
