২০/১৮. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ১৬৫১ - নবীজির রাতের সালাত ও বিতর
দাঁড়িয়ে সলাত শুরু করলে কি করবেন? ‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণনায় মতপার্থক্য
নবীজির রাতের সালাত: ইশা, ঘুম, কিয়াম, বিতর ও বসে দুই রাকাত
সুনানে আন-নাসায়ী : ১৬৫১
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ১৬৫১
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، عَنْ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، عَنْ الْحَسَنِ، عَنْ سَعْدِ بْنِ هِشَامِ بْنِ عَامِرٍ، قَالَ: قَدِمْتُ الْمَدِينَةَ فَدَخَلْتُ عَلَى عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: مَنْ أَنْتَ؟ قُلْتُ: أَنَا سَعْدُ بْنُ هِشَامِ بْنِ عَامِرٍ، قَالَتْ: رَحِمَ اللَّهُ أَبَاكَ، قُلْتُ: أَخْبِرِينِي عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ وَكَانَ، قُلْتُ: أَجَلْ، قَالَتْ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي بِاللَّيْلِ صَلَاةَ الْعِشَاءِ، ثُمَّ يَأْوِي إِلَى فِرَاشِهِ فَيَنَامُ، فَإِذَا كَانَ جَوْفُ اللَّيْلِ قَامَ إِلَى حَاجَتِهِ وَإِلَى طَهُورِهِ، فَتَوَضَّأَ، ثُمَّ دَخَلَ الْمَسْجِدَ فَيُصَلِّي ثَمَانِيَ رَكَعَاتٍ يُخَيَّلُ إِلَيَّ أَنَّهُ يُسَوِّي بَيْنَهُنَّ فِي الْقِرَاءَةِ وَالرُّكُوعِ وَالسُّجُودِ وَيُوتِرُ بِرَكْعَةٍ، ثُمَّ يُصَلِّي رَكْعَتَيْنِ وَهُوَ جَالِسٌ، ثُمَّ يَضَعُ جَنْبَهُ فَرُبَّمَا جَاءَ بِلَالٌ فَآذَنَهُ بِالصَّلَاةِ قَبْلَ أَنْ يُغْفِيَ، وَرُبَّمَا يُغْفِي، وَرُبَّمَا شَكَكْتُ أَغْفَى أَوْ لَمْ يُغْفِ حَتَّى يُؤْذِنَهُ بِالصَّلَاةِ، فَكَانَتْ تِلْكَ صَلَاةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى أَسَنَّ وَلُحِمَ، فَذَكَرَتْ مِنْ لَحْمِهِ مَا شَاءَ اللَّهُ»قَالَتْ: «وَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي بِالنَّاسِ الْعِشَاءَ، ثُمَّ يَأْوِي إِلَى فِرَاشِهِ، فَإِذَا كَانَ جَوْفُ اللَّيْلِ قَامَ إِلَى طَهُورِهِ وَإِلَى حَاجَتِهِ، فَتَوَضَّأَ، ثُمَّ يَدْخُلُ الْمَسْجِدَ فَيُصَلِّي سِتَّ رَكَعَاتٍ يُخَيَّلُ إِلَيَّ أَنَّهُ يُسَوِّي بَيْنَهُنَّ فِي الْقِرَاءَةِ وَالرُّكُوعِ وَالسُّجُودِ، ثُمَّ يُوتِرُ بِرَكْعَةٍ، ثُمَّ يُصَلِّي رَكْعَتَيْنِ وَهُوَ جَالِسٌ، ثُمَّ يَضَعُ جَنْبَهُ وَرُبَّمَا جَاءَ بِلَالٌ فَآذَنَهُ بِالصَّلَاةِ قَبْلَ أَنْ يُغْفِيَ، وَرُبَّمَا أَغْفَى، وَرُبَّمَا شَكَكْتُ أَغْفَى أَمْ لَا؟ حَتَّى يُؤْذِنَهُ بِالصَّلَاةِ»، قَالَتْ: فَمَا زَالَتْ تِلْكَ صَلَاةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
সা'দ ইবনু হিশাম (রহঃ) হতে বর্ণিতঃ
আমি একবার মাদীনায় আগমন করে 'আয়িশাহ্ (রাঃ)-এর খিদমতে হাজির হলাম। 'আয়িশাহ্ (রাঃ) বললেন, তুমি কে? আমি বললাম, আমি সা'দ ইবনু হিশাম ইবনু 'আমির। তিনি বললেন, তোমার পিতার ওপর আল্লাহ রহমাত বর্ষণ করুন! আমি বললাম, আপনি আমাকে রাসূলুল্লাহ (ﷺ)-এর সালাত সম্পর্কে বলুন? তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) এরূপ এরূপ ছিলেন। আমি বললাম, নিশ্চয়।তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) রাতে 'ইশার সালাত আদায় করতেন। অতঃপর তাঁর বিছানায় ঘুমাতে যেতেন। যখন রাত গভীর হয়ে যেত তিনি তাঁর প্রাকৃতিক প্রয়োজন সারার জন্যে এবং ওজুর পানি নেয়ার জন্যে উঠে যেতেন এবং ওজু করে নিতেন। তারপর মসজিদে প্রবেশ করে আট রাক্'আত সালাত আদায় করতেন। আমার মনে হত যে, তিনি উপরোক্ত রাক্'আতসমূহের কিরাআত, রুকু এবং সিজদাতে সমতা বিধান করতেন। অতঃপর এক রাক্'আত দ্বারা উপরোক্ত সালাতগুলোকে বেজোড় করে দিতেন। পরে বসা অবস্থায় দু' রাক্'আত সালাত আদায় করতেন। অতঃপর তিনি শুয়ে পড়তেন।কখনো বিলাল (রাঃ) এসে তাঁকে হালকা নিদ্রা আসার আগেই সালাতের সংবাদ দিতেন। আর কখনো কখনো তাঁর হালকা নিদ্রা এসে যেত এবং কখনো কখনো আমার সন্দেহ হয়ে যেত যে, তিনি হালকা নিদ্রা গেলেন কিনা। ইতোমধ্যে তাঁকে সালাতের খবর দেয়া হত। এই ছিল রাসূলুল্লাহ (ﷺ)-এর সালাত।যখন তিনি বার্ধক্যে উপনীত হলেন এবং তাঁর শরীর ভারী হয়ে গেল, নাবী (ﷺ) লোকেদের নিয়ে 'ইশার সালাত আদায় করতেন। তারপর নিদ্রা যেতেন। যখন অর্ধ রাত্রি হত তিনি ওজুর পানি নেয়ার জন্যে এবং প্রাকৃতিক প্রয়োজন সারার জন্যে নিদ্রা হতে উঠে যেতেন এবং ওজু করতেন ও মসজিদে প্রবেশ করে ছয় রাক্'আত সালাত আদায় করতেন। আমি মনে করতাম যে, উক্ত ছয় রাক্'আত সালাতে তিনি কিরাআত, রুকু এবং সিজদায় সমতা বিধান করতেন। অতঃপর একটি রাক্'আত দ্বারা উক্ত সালাতগুলোকে বেজোড় করে দিতেন। অতঃপর বসা অবস্থায় দু' রাক্'আত সালাত আদায় করতেন। পরে নিদ্রা যেতেন।কখনো কখনো বিলাল (রাঃ) এসে তাঁকে হালকা ঘুম যাওয়ার আগেই সালাতের সংবাদ দিতেন। আর কখনো তিনি হালকা নিদ্রা যেতেন। আর কখনো আমার সন্দেহ হত যে, তিনি হালকা নিদ্রা গেলেন কিনা। এর আগেই তাঁকে সালাতের সংবাদ দেয়া হত। 'আয়িশাহ্ (রাঃ) বলেন, এ ছিল রাসূলুল্লাহ (ﷺ)-এর সব সময়ের সালাত।
সুনানে আন-নাসায়ী হাদিস ১৬৫১-এর সারসংক্ষেপ
এই দীর্ঘ হাদিসে আয়িশা (রাঃ) রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর নিয়মিত রাতের সালাতের বিস্তারিত জানিয়েছেন। তিনি ইশার সালাতের পর বিছানায় ঘুমাতেন। রাত গভীর হলে প্রয়োজন সারতেন, ওযু করতেন এবং মসজিদে গিয়ে আট রাকাত সালাত পড়তেন। আয়িশা (রাঃ)-এর মনে হতো, কিরাআত, রুকু ও সিজদার সময়গুলো প্রায় সমান ছিল। এরপর এক রাকাত দিয়ে সালাতকে বিতর করতেন এবং বসে দুই রাকাত পড়তেন। পরে আবার শুয়ে পড়তেন। বার্ধক্যে শরীর ভারী হলে আট রাকাতের বদলে ছয় রাকাত পড়তেন, এরপর এক রাকাত বিতর এবং বসে দুই রাকাত আদায় করতেন। হাদিসটি দেখায়, বয়সের সঙ্গে রাকাতের সংখ্যা বদলালেও রাতের সালাত, বিতর ও বসে দুই রাকাতের ধারাবাহিকতা বজায় ছিল।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবীজি ইশার সালাতের পর ঘুমিয়ে রাতের মধ্যভাগে উঠতেন।
- রাতের সালাতের আগে প্রয়োজন সেরে ওযু করতেন।
- প্রথমে আট রাকাত এবং বার্ধক্যে ছয় রাকাত পড়ার বর্ণনা রয়েছে।
- এরপর এক রাকাত বিতর ও বসে দুই রাকাত সালাত আদায় করতেন।
