২০/৩৬. অধ্যায়ঃ
তিন রাক'আত বিতরের সলাত কিভাবে আদায় করতে হবে?
সুনানে নাসাঈ : ১৬৯৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৬৯৭
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ وَاللَّفْظُ لَهُ، عَنْ ابْنِ الْقَاسِمِ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّهُ أَخْبَرَهُ، أَنَّهُ سَأَلَ عَائِشَةَ أُمَّ الْمُؤْمِنِينَ: كَيْفَ كَانَتْ صَلَاةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَمَضَانَ؟ قَالَتْ: مَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَزِيدُ فِي رَمَضَانَ وَلَا غَيْرِهِ عَلَى إِحْدَى عَشْرَةَ رَكْعَةً، يُصَلِّي أَرْبَعًا فَلَا تَسْأَلْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ، ثُمَّ يُصَلِّي أَرْبَعًا فَلَا تَسْأَلْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ، ثُمَّ يُصَلِّي ثَلَاثًا، قَالَتْ عَائِشَةُ: فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَتَنَامُ قَبْلَ أَنْ تُوتِرَ؟ قَالَ: «يَا عَائِشَةُ، إِنَّ عَيْنِي تَنَامُ وَلَا يَنَامُ قَلْبِي»
আবূ সালামা ইব্ন আব্দুর রহমান (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি উম্মুল মুমিনীন আয়িশা (রাঃ)-কে প্রশ্ন করেন- রমজান মাসে রাসূলুল্লাহ (ﷺ)-এর (নফল) সালাত কি রকম হত? তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) রমজান অথবা অন্য সময়ে রাতে এগারো রাকাতের বেশী সালাত আদায় করতেন না। তিনি চার রাকাত সালাত আদায় করতেন। (সালাতে) তাঁর একাগ্রতা এবং তাঁর সালাত দীর্ঘায়িত করা সম্বন্ধে তুমি প্রশ্ন করো না। অতঃপর আরও চার রাকাত সালাত আদায় করতেন। তাঁর একাগ্রতা এবং সালাত দীর্ঘায়িতকরণ সম্বন্ধে তুমি প্রশ্ন করো না। অতঃপর আরও তিন রাকাত সালাত আদায় করতেন।আয়িশা (রাঃ) বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! আপনি কি বিতরের সালাত আদায় করার পূর্বে নিদ্রা যান? তিনি বললেন, হে আয়িশা! আমার চোখ দুটো তো নিদ্রা যায় কিন্তু আমার হৃদয় নিদ্রা যায় না।
