২০/৫৫. অধ্যায়ঃ

সুনানে আন-নাসায়ী হাদিস ১৭৫৬ - তের রাকাত রাতের সালাত ও ফজরের দুই সুন্নত

ফাজ়ের দু’ রাক‘আত সুন্নাত এবং বিত্রের সলাতের মধ্যবর্তী সময়ে সলাত আদায় করা বৈধ হওয়া প্রসঙ্গে

নবী (صلى الله عليه وسلم)-এর তের রাকাত রাতের সালাত ও ফজরের সুন্নত

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ১৭৫৬

أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ فَضَالَةَ بْنِ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ يَعْنِي ابْنَ الْمُبَارَكِ الصُّورِيَّ، قَالَ: حَدَّثَنَا مُعَاوِيَةُ يَعْنِي ابْنَ سَلَّامٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، قَالَ: أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَأَلَ عَائِشَةَ عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ اللَّيْلِ، فَقَالَتْ: «كَانَ يُصَلِّي ثَلَاثَ عَشْرَةَ رَكْعَةً، تِسْعَ رَكَعَاتٍ قَائِمًا يُوتِرُ فِيهَا، وَرَكْعَتَيْنِ جَالِسًا، فَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ قَامَ فَرَكَعَ وَسَجَدَ، وَيَفْعَلُ ذَلِكَ بَعْدَ الْوِتْرِ، فَإِذَا سَمِعَ نِدَاءَ الصُّبْحِ قَامَ فَرَكَعَ رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ»

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

আবূ সালামাহ্ ইবনু 'আবদুর রহমান (রহঃ) হতে বর্ণিত। তিনি 'আয়িশাহ্ (রাঃ)-কে রাসূলুল্লাহ (ﷺ)-এর রাতের সালাত সম্পর্কে প্রশ্ন করলে তিনি বললেন, তিনি তের রাক্'আত সালাত আদায় করতেন। নয় রাক্'আত দাঁড়ানো অবস্থায়, তাতে বিতরের সালাত আদায় করতেন। দু' রাক্'আত বসা অবস্থায় পড়তেন, যখন রুকূ' করার ইচ্ছা করতেন দাঁড়িয়ে যেতেন। এরপর রুকূ' এবং সিজদা করতেন। এ দু' রাক'আত বিতরের সালাতের পরে আদায় করতেন। যখন ফজরের আযান শুনতে পেতেন দাঁড়িয়ে যেতেন এবং সংক্ষিপ্তভাবে দু' রাক্'আত সালাত আদায় করতেন।

সুনানে আন-নাসায়ী হাদিস ১৭৫৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে আয়িশা (রাঃ) রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর রাতের সালাতের একটি বিস্তারিত ধরন বর্ণনা করেছেন। তিনি মোট তের রাকাত আদায় করতেন। এর মধ্যে নয় রাকাত দাঁড়িয়ে পড়তেন এবং তাতে বিতর করতেন। এরপর দুই রাকাত বসে পড়তেন; রুকু করার সময় দাঁড়িয়ে তারপর রুকু ও সিজদা করতেন। এই দুই রাকাত বিতরের পরে ছিল। ফজরের আজান শুনলে তিনি উঠে সংক্ষিপ্তভাবে আরও দুই রাকাত পড়তেন। ফলে হাদিসটি রাতের সালাত, বিতরের পরের দুই রাকাত এবং ফজরের সুন্নত—তিনটি ধারাবাহিক অংশ তুলে ধরে। এখানে ভিন্ন অবস্থায় দাঁড়িয়ে বা বসে পড়ার একটি বাস্তব বর্ণনা আছে। তবে সবার জন্য একই সংখ্যা বাধ্যতামূলক বলা হয়নি; কেবল নবী (صلى الله عليه وسلم)-এর এই আমলটি বর্ণিত হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মোট তের রাকাত রাতের সালাতের বর্ণনা এসেছে।
  • নয় রাকাত দাঁড়িয়ে পড়ে তাতে বিতর করা হয়েছে।
  • বিতরের পরে বসে দুই রাকাত পড়া এবং রুকুর সময় দাঁড়ানোর কথা আছে।
  • ফজরের আজান শুনে সংক্ষিপ্ত দুই রাকাত সুন্নত আদায় করা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন