১/১২২. অধ্যায়ঃ
আগুনে জ্বাল দেয়া জিনিস খাবার পরে উযূ করা
সুনানে নাসাঈ : ১৮০
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৮০
أَخْبَرَنَا هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ قَالَ: حَدَّثَنَا ابْنُ حَرْبٍ قَالَ: حَدَّثَنَا الزُّبَيْدِيُّ، عَنِ الزُّهْرِيِّ أَنَّ أَبَا سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ أَخْبَرَهُ، عَنْ أَبِي سُفْيَانَ بْنِ سَعِيدِ بْنِ الْأَخْنَسِ بْنِ شَرِيقٍ أَنَّهُ أَخْبَرَهُ، أَنَّهُ دَخَلَ عَلَى أُمِّ حَبِيبَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهِيَ خَالَتُهُ فَسَقَتْهُ سَوِيقًا، ثُمَّ قَالَتْ لَهُ: تَوَضَّأْ يَا ابْنَ أُخْتِي؛ فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «تَوَضَّئُوا مِمَّا مَسَّتِ النَّارُ»
আবূ সুফয়ান ইব্ন সাঈদ ইব্ন আখনাস ইব্ন শারীক (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি একবার তাঁর খালা নবী (ﷺ)-এর সহধর্মিণী উম্মু হাবীবা (রাঃ)-এর কাছে গেলেন, তিনি (উম্মু হাবীবা) তাঁকে ছাতু খাওয়ালেন। পরে তাকে বললেন, হে ভাগ্নে! ওজু করে নাও। কেননা রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা ওজু কর ঐ সকল জিনিস খেলে যা আগুন স্পর্শ করেছে।
