১/১২৭. অধ্যায়ঃ
কাফির ইসলাম গ্রহণ করতে চাইলে প্রথমেই গোসল করে নেয়া
সুনানে নাসাঈ : ১৮৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৮৯
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: إِنَّ ثُمَامَةَ بْنَ أُثَالٍ الْحَنَفِيَّ انْطَلَقَ إِلَى نَجْلٍ قَرِيبٍ مِنَ الْمَسْجِدِ فَاغْتَسَلَ، ثُمَّ دَخَلَ الْمَسْجِدَ فَقَالَ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ. يَا مُحَمَّدُ، وَاللَّهِ مَا كَانَ عَلَى الْأَرْضِ وَجْهٌ أَبْغَضَ إِلَيَّ مِنْ وَجْهِكَ، فَقَدْ أَصْبَحَ وَجْهُكَ أَحَبَّ الْوُجُوهِ كُلِّهَا إِلَيَّ وَإِنَّ خَيْلَكَ أَخَذَتْنِي وَأَنَا أُرِيدُ الْعُمْرَةَ فَمَاذَا تَرَى؟ «فَبَشَّرَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَمَرَهُ أَنْ يَعْتَمِرَ» مُخْتَصَرٌ
সাঈদ ইব্ন আবূ সাঈদ (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি আবু হুরাইরা (রাঃ)-কে বলতে শুনেছেন যে, সুমামা ইবন উথাল আল হানাফি মসজিদে নববীর নিকটবর্তী একটি বাগানে গেলেন। সেখানে গোসল করার পর মসজিদে নববীতে ঢুকলেন এবং বললেন, "আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শরীকালাহু ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু" (আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, তিনি একক, তাঁর কোন শরীক নেই; আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (ﷺ) তাঁর বান্দা এবং রাসূল)।হে মুহাম্মাদ (ﷺ)! আল্লাহর শপথ, পৃথিবীতে কোন চেহারাই আপনার চেহারা থেকে বেশি অপ্রিয় আমার কাছে ছিল না, এখন আপনার চেহারা আমার কাছে সকল চেহারা হতে খুবই প্রিয়।আপনার সৈনিকেরা আমাকে গ্রেফতার করেছে অথচ আমি উমরার ইচ্ছা রাখি। এ ব্যাপারে আপনার অভিমত কি? রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে সুসংবাদ দিলেন এবং তাঁকে উমরাহ করার নির্দেশ দিলেন।
