২৩/১২. অধ্যায়ঃ

বিচ্ছিন্ন [পশু]-কে একত্রিত করা এবং একত্রিতকে বিচ্ছিন্ন করা প্রসঙ্গে

সুনানে নাসাঈহাদিস নম্বর ২৪৫৮

أَخْبَرَنَا هَارُونُ بْنُ زَيْدِ بْنِ يَزِيدَ يَعْنِي ابْنَ أَبِي الزَّرْقَاءِ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ سَاعِيًا فَأَتَى رَجُلًا فَآتَاهُ فَصِيلًا مَخْلُولًا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بَعَثْنَا مُصَدِّقَ اللَّهِ وَرَسُولِهِ، وَإِنَّ فُلَانًا أَعْطَاهُ فَصِيلًا مَخْلُولًا، اللَّهُمَّ لَا تُبَارِكْ فِيهِ وَلَا فِي إِبِلِهِ»، فَبَلَغَ ذَلِكَ الرَّجُلَ فَجَاءَ بِنَاقَةٍ حَسْنَاءَ فَقَالَ: أَتُوبُ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ وَإِلَى نَبِيِّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ بَارِكْ فِيهِ وَفِي إِبِلِهِ»

ওয়ায়িল ইব্‌ন হুজ্‌র (রাঃ) হতে বর্ণিতঃ

নাবী (ﷺ) একজন যাকাত আদায়কারীকে পাঠালেন। তিনি জনৈক ব্যক্তির কাছে গেলে সে তাকে উটের একটি দুর্বল বাচ্চা দিল। নাবী (ﷺ) বললেন: আমি আল্লাহ এবং তাঁর রসূল (ﷺ)-এর পক্ষ থেকে যাকাত আদায়কারীকে পাঠালাম, অথচ অমুক ব্যক্তি তাকে একটি উটের দুর্বল বাচ্চা দিল! হে আল্লাহ! তুমি তাকে এবং তার উটে বরকত দিও না।এ কথা তার কাছে পৌঁছলে সে একটি উত্তম উটনী নিয়ে এলো এবং বলল: আমি আল্লাহ এবং তাঁর নাবী (ﷺ)-এর কাছে তওবা করছি। তখন নাবী (ﷺ) বললেন: আল্লাহ তুমি তাকে এবং তার উটে বরকত দান কর।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন