২৩/১৪. অধ্যায়ঃ

যাকাত আদায়কারীর বাড়াবাড়ি করা প্রসঙ্গে

সুনানে নাসাঈহাদিস নম্বর ২৪৬০

خْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَاللَّفْظُ لَهُ، قَالَا: حَدَّثَنَا يَحْيَى، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي إِسْمَعِيلَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هِلَالٍ، قَالَ: قَالَ جَرِيرٌ: أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَاسٌ مِنَ الْأَعْرَابِ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، يَأْتِينَا نَاسٌ مِنْ مُصَدِّقِيكَ يَظْلِمُونَ، قَالَ: «أَرْضُوا مُصَدِّقِيكُمْ»، قَالُوا: وَإِنْ ظَلَمَ؟ قَالَ: «أَرْضُوا مُصَدِّقِيكُمْ»، ثُمَّ قَالُوا: وَإِنْ ظَلَمَ؟ قَالَ: «أَرْضُوا مُصَدِّقِيكُمْ» قَالَ جَرِيرٌ: «فَمَا صَدَرَ عَنِّي مُصَدِّقٌ مُنْذُ سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا وَهُوَ رَاضٍ»

জারীর (রাঃ) হতে বর্ণিতঃ

জারীর (রাঃ) বলেন, নবী (ﷺ)-এর কাছে কিছু গ্রাম্য লোক এসে বলল: হে আল্লাহর রসূল! আমাদের কাছে আপনার পক্ষ থেকে কিছু যাকাত আদায়কারী আসে, যুলুম করে। তিনি (ﷺ) বলেছেন: তোমরা যাকাত আদায়কারীদেরকে সন্তুষ্ট কর। তারা বলল, যদিও সে যুলুম করে? তিনি (ﷺ) বললেন, তোমরা যাকাত আদায়কারীদের সন্তুষ্ট কর। তারা আবারও বলল, যদিও সে যুলুম করে? তিনি (ﷺ) বললেন, তোমরা যাকাত আদায়কারীদের সন্তুষ্ট কর।জারীর (রাঃ) বলেন: রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছ থেকে [এ কথা] শোনার পর হতে কোনো যাকাত আদায়কারী আমার কাছ থেকে অসন্তুষ্ট হয়ে ফিরে যায়নি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন