২৩/২০. অধ্যায়ঃ
নিজ সম্পদের যাকাত অস্বীকারকারী প্রসঙ্গে
সুনানে নাসাঈ : ২৪৮২
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৪৮২
أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ سَهْلٍ، قَالَ: حَدَّثَنَا حَسَنُ بْنُ مُوسَى الْأَشْيَبُ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ الْمَدَنِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " مَنْ آتَاهُ اللَّهُ عَزَّ وَجَلَّ مَالًا فَلَمْ يُؤَدِّ زَكَاتَهُ مُثِّلَ لَهُ مَالُهُ يَوْمَ الْقِيَامَةِ شُجَاعًا أَقْرَعَ لَهُ زَبِيبَتَانِ، يَأْخُذُ بِلِهْزِمَتَيْهِ يَوْمَ الْقِيَامَةِ، فَيَقُولُ: أَنَا مَالُكَ، أَنَا كَنْزُكَ "، ثُمَّ تَلَا هَذِهِ الْآيَةَ {وَلَا يَحْسَبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ بِمَا آتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ} [آل عمران: 180] الْآيَةَ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেন, মহান ও মহীয়ান আল্লাহ যাকে সম্পদ দান করেছেন অথচ সে তার যাকাত দেয় না, কেয়ামতের দিন সে ধন-সম্পদকে বিষধর সাপের পরিণত করা হবে যার চোখের উপর দুটি কালো দাগ থাকবে। কেয়ামতের দিন সে তাকে তার চোয়ালদ্বয় দিয়ে কামড়ে ধরে বলবে, আমি তোমার ধন-সম্পদ, আমি তোমার সঞ্চিত সম্পদ। এরপর তিনি (ﷺ) এ আয়াত তিলাওয়াত করলেন:وَلَا يَحْسَبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ بِمَا آتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ"আল্লাহ নিজ অনুগ্রহে যা তাদেরকে দিয়েছেন তাতে যারা কৃপণতা করে, তারা যেন মনে না করে যে, তা তাদের জন্য কল্যাণকর..."- (সূরা আ-লি ইমরান ৩: ১৮০)।
