১/১৫৯. অধ্যায়ঃ
হায়য হতে পবিত্রতার জন্যে গোসলের মধ্যে করণীয়
সুনানে নাসাঈ : ২৫১
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৫১
خْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ وَهُوَ ابْنُ صَفِيَّةَ، عَنْ أُمِّهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنَّ امْرَأَةً سَأَلْتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ غُسْلِهَا مِنَ الْمَحِيضِ فَأَخْبَرَهَا كَيْفَ تَغْتَسِلُ، ثُمَّ قَالَ: «خُذِي فِرْصَةً مِنْ مَسْكٍ فَتَطَهَّرِي بِهَا». قَالَتْ: وَكَيْفَ أَتَطَهَّرُ بِهَا؟ فَاسْتَتَرَ كَذَا، ثُمَّ قَالَ: «سُبْحَانَ اللَّهِ تَطَهَّرِي بِهَا». قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا: فَجَذَبْتُ الْمَرْأَةَ، وَقُلْتُ: تَتَّبِعِينَ بِهَا أَثَرَ الدَّمِ
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
এক মহিলা তার হায়েযের গোসল সম্বন্ধে নাবী (ﷺ)-এর নিকট জিজ্ঞেস করল। তিনি তাকে কিভাবে গোসল করতে হবে তা বলেন, তারপর বললেন, মিস্ক মিশ্রিত একখণ্ড তুলা নিয়ে তা দ্বারা পবিত্রতা হাসিল করবে। সে বলল, তা দিয়ে কিভাবে পবিত্র হবো? তিনি (ﷺ) লজ্জাবোধ করলেন এবং বলেন, সুবহানাল্লাহ! তা দিয়ে পবিত্রতা অর্জন করবে।আয়িশা (রাঃ) বলেন, তখন আমি ঐ মহিলাকে টেনে নিলাম এবং বললাম, এটা যেখানে রক্তের চিহ্ন আছে সেখানে লাগাবে।
