২৩/৮৮. অধ্যায়ঃ
কাকুতি-মিনতি করে সাহায্য প্রার্থনা করা
সুনানে নাসাঈ : ২৫৯৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৫৯৩
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ، قَالَ: أَنْبَأَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ وَهْبِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَخِيهِ، عَنْ مُعَاوِيَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تُلْحِفُوا فِي الْمَسْأَلَةِ، وَلَا يَسْأَلْنِي أَحَدٌ مِنْكُمْ شَيْئًا، وَأَنَا لَهُ كَارِهٌ، فَيُبَارَكَ لَهُ فِيمَا أَعْطَيْتُهُ»
মুআবিয়া (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা সাহায্য কামনায় পীড়াপীড়ি করবে না আর তোমাদের কেউ আমার কাছে এমন জিনিস কামনা করো না যা আমি অপছন্দ করি, তাহলে আমি তাকে যা দেব আল্লাহ তা'আলা তাতে বারাকাত দেবেন।
