২৩/৯১. অধ্যায়ঃ
উপার্জনে সক্ষম ও শক্তিশালী ব্যক্তির সাহায্য প্রার্থনা প্রসঙ্গে
সুনানে নাসাঈ : ২৫৯৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৫৯৮
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَا: حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، قَالَ: حَدَّثَنِي أَبِي، قَالَ: حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَدِيِّ بْنِ الْخِيَارِ، أَنَّ رَجُلَيْنِ حَدَّثَاهُ أَنَّهُمَا: أَتَيَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْأَلَانِهِ مِنَ الصَّدَقَةِ؟ فَقَلَّبَ فِيهِمَا الْبَصَرَ، - وَقَالَ مُحَمَّدٌ: بَصَرَهُ - فَرَآهُمَا جَلْدَيْنِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنْ شِئْتُمَا، وَلَا حَظَّ فِيهَا لِغَنِيٍّ، وَلَا لِقَوِيٍّ مُكْتَسِبٍ»
উবায়দুল্লাহ ইব্ন আদী (রহঃ) হতে বর্ণিতঃ
উবাইদুল্লাহ ইবন আদী ইবনুল খিয়ার (রহঃ) বর্ণনা করেন। দুজন লোক তাকে বলেছেন, তারা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে সদাকা হতে কিছু সাহায্য প্রার্থনা করল। তিনি (ﷺ) তাদের দিকে তাকিয়ে দেখলেন, তারা দুজনই শক্তিমান। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, যদি তোমরা চাও, কিন্তু স্বচ্ছল ও উপার্জনে সক্ষম ব্যক্তির জন্য এতে কোনো অংশ নেই।
