২৩/৯৭. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ২৬১২ - যাকাত
কোনো সম্প্রদায়ের আযাদকৃত গোলাম সে (মনিব) সম্প্রদায়ের অন্তর্গত
সুনানে আন-নাসায়ী : ২৬১২
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ২৬১২
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: حَدَّثَنَا الْحَكَمُ، عَنْ ابْنِ أَبِي رَافِعٍ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، اسْتَعْمَلَ رَجُلًا مِنْ بَنِي مَخْزُومٍ عَلَى الصَّدَقَةِ، فَأَرَادَ أَبُو رَافِعٍ أَنْ يَتْبَعَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الصَّدَقَةَ لَا تَحِلُّ لَنَا، وَإِنَّ مَوْلَى الْقَوْمِ مِنْهُمْ»
আবূ রাফি‘ (রাঃ) হতে বর্ণিতঃ
ইবনু আবূ রাফি' (রহঃ) তার পিতার সূত্রে বর্ণনা করেন। রাসূলুল্লাহ (ﷺ) [একবার] মাখযূম গোত্রের এক ব্যক্তিকে যাকাত আদায় করার জন্য নিযুক্ত করলেন। তখন আবূ রাফি' (রাঃ) তাঁর সঙ্গে যেতে চাইলে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, সদাক্বাহ্ আমাদের জন্য হালাল নয়। আর কোনো সম্প্রদায়ের আযাদকৃত গোলাম তাদের অন্তর্ভুক্ত।
