২৩/১০০. অধ্যায়ঃ

সদাক্বাহ্ করার পর তা ক্রয় করা প্রসঙ্গে

সুনানে নাসাঈহাদিস নম্বর ২৬১৫

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، عَنْ ابْنِ الْقَاسِمِ، قَالَ: حَدَّثَنَا مَالِكٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، قَالَ: سَمِعْتُ عُمَرَ، يَقُولُ: حَمَلْتُ عَلَى فَرَسٍ فِي سَبِيلِ اللَّهِ عَزَّ وَجَلَّ، فَأَضَاعَهُ الَّذِي كَانَ عِنْدَهُ، وَأَرَدْتُ أَنْ أَبْتَاعَهُ مِنْهُ، وَظَنَنْتُ أَنَّهُ بَائِعُهُ بِرُخْصٍ، فَسَأَلْتُ عَنْ ذَلِكَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «لَا تَشْتَرِهِ وَإِنْ أَعْطَاكَهُ بِدِرْهَمٍ، فَإِنَّ الْعَائِدَ فِي صَدَقَتِهِ كَالْكَلْبِ يَعُودُ فِي قَيْئِهِ»

আসলাম (রাঃ) হতে বর্ণিতঃ

জায়দ ইবন আসলাম (রাঃ) তার পিতা হতে বর্ণনা করেন। আমি উমর (রাঃ)-কে বলতে শুনেছি যে, আমি একবার আল্লাহর রাস্তায় একটি ঘোড়া দান করলাম। পরে তার (গ্রহীতার) কাছে থেকে ওটা কিনে নিতে চাই। আমার মনে হল সে তা স্বল্পমূল্যে বিক্রি করে দেবে। এ বিষয়ে আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করলে তিনি বললেন, তুমি সেটা ক্রয় করো না, যদিও সে তোমাকে তা এক দিরহামে দিয়ে দেয়। যেহেতু সদাকা ফিরিয়ে নেয়া ব্যক্তি নিজের বমি পুনরায় আহারকারী কুকুরতুল্য।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন