২৪/২৩. অধ্যায়ঃ
যাদের পরিবার মীক্বাতের মধ্যে বসবাস করে
সুনানে নাসাঈ : ২৬৫৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৬৫৭
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ جَعْفَرٍ، قَالَ: حَدَّثَنَا مَعْمَرٌ، قَالَ: أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: " وَقَّتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَهْلِ الْمَدِينَةِ ذَا الْحُلَيْفَةِ، وَلِأَهْلِ الشَّامِ الْجُحْفَةَ، وَلِأَهْلِ نَجْدٍ قَرْنًا، وَلِأَهْلِ الْيَمَنِ يَلَمْلَمَ، قَالَ: هُنَّ لَهُمْ وَلِمَنْ أَتَى عَلَيْهِنَّ مِمَّنْ سِوَاهُنَّ، لِمَنْ أَرَادَ الْحَجَّ وَالْعُمْرَةَ، وَمَنْ كَانَ دُونَ ذَلِكَ مِنْ حَيْثُ بَدَا حَتَّى يَبْلُغَ ذَلِكَ أَهْلَ مَكَّةَ "
ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) মদিনাবাসীদের জন্য ‘যুলহুলাইফা’, সিরিয়াবাসীদের জন্য ‘জুহফা’, নাজদবাসীদের জন্য ‘করন’ এবং ইয়ামানবাসীদের জন্য ‘ইয়ালামলাম’-কে মীকাত নির্ধারণ করেছেন।তিনি (ﷺ) বলেন, এ সকল [মীকাত] উল্লিখিতদের (দেশের অধিবাসীদের) জন্য। ঐসব লোকের জন্যও যারা হজ্জ ও উমরার উদ্দেশ্যে এ সব স্থান অতিক্রম করে আসে। যারা এর ভেতরে রয়েছে তারা যে স্থান হতে ইচ্ছা আরম্ভ করে। এমনকি মক্কাবাসীদের জন্যও এটা স্বস্থান।
