২৪/৮৫. অধ্যায়ঃ
গিরগিটি হত্যা করা
সুনানে নাসাঈ : ২৮৩১
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৮৩১
أَخْبَرَنِي أَبُو بَكْرِ بْنُ إِسْحَقَ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ عَرْعَرَةَ، قَالَ: حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، أَنَّ امْرَأَةً دَخَلَتْ عَلَى عَائِشَةَ وَبِيَدِهَا عُكَّازٌ، فَقَالَتْ: مَا هَذَا؟ فَقَالَتْ: لِهَذِهِ الْوَزَغِ لِأَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدَّثَنَا أَنَّهُ «لَمْ يَكُنْ شَيْءٌ إِلَّا يُطْفِئُ، عَلَى إِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلَامُ إِلَّا هَذِهِ الدَّابَّةُ فَأَمَرَنَا بِقَتْلِهَا، وَنَهَى عَنْ قَتْلِ الْجِنَّانِ، إِلَّا ذَا الطُّفْيَتَيْنِ، وَالْأَبْتَرَ، فَإِنَّهُمَا يَطْمِسَانِ الْبَصَرَ، وَيُسْقِطَانِ مَا فِي بُطُونِ النِّسَاءِ»
সাঈদ ইবন মুসায়্যাব (রহঃ) হতে বর্ণিতঃ
এক নারী আয়িশা (রাঃ)-এর নিকট উপস্থিত হয়ে দেখতে পেল, তাঁর হাতে একটি ছড়ি। নারী জিজ্ঞেস করল : এটা কি? তিনি বললেন : এটা গিরগিটি হত্যা করার জন্য। আল্লাহর নবী (ﷺ) বলেছেন: প্রত্যেক প্রাণীই ইব্রাহিম (আঃ)-এর আগুন নেভানোর চেষ্টা করেছিল, এ জীবটি ছাড়া। তাই তিনি একে হত্যা করতে আমাদেরকে আদেশ করেছেন।তিনি ঘরের সাপ মারতে নিষেধ করেছেন। কিন্তু পিঠে দুই সাদা দাগ [অথবা বিন্দু] বিশিষ্ট এবং কর্তিত লেজ বিশিষ্ট সাপ ছাড়া। কেননা, এই দুই প্রকারের সাপ চোখ অন্ধ করে দেয় এবং নারী গর্ভপাত ঘটায়।
