২৪/১০৭. অধ্যায়ঃ
ইহরামবিহীন অবস্থায় মাক্কায় প্রবেশ
সুনানে নাসাঈ : ২৮৬৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৮৬৯
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو الزُّبَيْرِ الْمَكِّيُّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ يَوْمَ فَتْحِ مَكَّةَ، وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ بِغَيْرِ إِحْرَامٍ»
জাবির ইবন আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবি (ﷺ) মক্কা বিজয়ের দিন যখন মক্কায় প্রবেশ করেছিলেন তখন তিনি (ﷺ) ছিলেন ইহরামবিহীন আর তাঁর মাথায় ছিল কালো রঙের পাগড়ি।
