২৪/১০৮. অধ্যায়ঃ
যে সময় নাবী (সাঃ) মাক্কায় প্রবেশ করেন
সুনানে নাসাঈ : ২৮৭১
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৮৭১
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، عَنْ يَحْيَى بْنِ كَثِيرٍ أَبُو غَسَّانَ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي الْعَالِيَةِ الْبَرَّاءِ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَرْبَعٍ مَضَيْنَ مِنْ ذِي الْحِجَّةِ وَقَدْ أَهَلَّ بِالْحَجِّ، فَصَلَّى الصُّبْحَ بِالْبَطْحَاءِ، وَقَالَ: «مَنْ شَاءَ أَنْ يَجْعَلَهَا عُمْرَةً فَلْيَفْعَلْ»
ইবন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) জিলহজ মাসের ৪ তারিখ রাত গত হওয়ার পর মক্কায় প্রবেশ করেন। তখন তিনি (ﷺ) হজ্জের ইহরাম অবস্থায় ছিলেন। 'বাতহা' নামক স্থানে ফজরের সালাত আদায় করে তিনি (ﷺ) বলেন: একে উমরায় পরিণত করতে যার ইচ্ছা হয় সে তা করতে পারে।
