২৪/১১১. অধ্যায়ঃ
মাক্কায় যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ
সুনানে নাসাঈ : ২৮৭৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৮৭৬
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي شُرَيْحٍ، أَنَّهُ قَالَ: لِعَمْرِو بْنِ سَعِيدٍ وَهُوَ يَبْعَثُ الْبُعُوثَ إِلَى مَكَّةَ ائْذَنْ لِي أَيُّهَا الْأَمِيرُ أُحَدِّثْكَ قَوْلًا، قَامَ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْغَدَ مِنْ يَوْمِ الْفَتْحِ سَمِعَتْهُ أُذُنَايَ وَوَعَاهُ قَلْبِي، وَأَبْصَرَتْهُ عَيْنَايَ حِينَ تَكَلَّمَ بِهِ حَمِدَ اللَّهَ، وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ: " إِنَّ مَكَّةَ حَرَّمَهَا اللَّهُ وَلَمْ يُحَرِّمْهَا النَّاسُ، وَلَا يَحِلُّ لِامْرِئٍ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ، أَنْ يَسْفِكَ بِهَا دَمًا، وَلَا يَعْضُدَ بِهَا شَجَرًا، فَإِنْ تَرَخَّصَ أَحَدٌ لِقِتَالِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيهَا فَقُولُوا لَهُ: إِنَّ اللَّهَ أَذِنَ لِرَسُولِهِ، وَلَمْ يَأْذَنْ لَكُمْ، وَإِنَّمَا أَذِنَ لِي فِيهَا سَاعَةً مِنْ نَهَارٍ، وَقَدْ عَادَتْ حُرْمَتُهَا الْيَوْمَ كَحُرْمَتِهَا بِالْأَمْسِ، وَلْيُبَلِّغِ الشَّاهِدُ الْغَائِبَ "
আবূ শুরায়হ (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি [মদীনার শাসনকর্তা] আমর ইবনু সাঈদ (রহঃ)-কে বলেছিলেন। এমন সময় যখন আমর (রহঃ) মক্কার দিকে (ইবনুয যুবায়র (রাঃ)-এর বিরুদ্ধে) সৈন্যদল প্রেরণ করে বলছিলেন: হে আমীর! শুনুন, আপনি আমাকে অনুমতি দিলে আমি আপনার কাছে এমন একটি হাদিস বর্ণনা করতে পারি, যা রাসূলুল্লাহ (ﷺ) মক্কা বিজয়ের দিন বলেছিলেন। এটা আমার দুই কান শুনেছে এবং অন্তর যা সংরক্ষণ করেছে। যখন তিনি তা বলেছিলেন তখন আমার দুই চোখ তাঁকে দেখেছে। তিনি প্রথমে আল্লাহর প্রশংসা বর্ণনা ও গুণগান করেন, তারপর বলেন:মক্কাকে আল্লাহই সম্মান [পবিত্রতা] দান করেছেন, তাকে কোনো লোক সম্মানিত করেনি। এমন কোনো মুসলিমের জন্য সেখানে রক্তপাত বৈধ নয়, যে আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান রাখে। সেখানের কোনো বৃক্ষ কর্তন করবে না। রাসূলুল্লাহ (ﷺ)-এর সেখানে যুদ্ধ করার দরুন কেউ তার বৈধতা দাবী করতে পারবে না। তখন তাকে বলবে, আল্লাহ তা’আলা তাঁর রাসূলকে অনুমতি দান করেছিলেন। তাদেরকে অনুমতি দান করেননি। তিনি (ﷺ) বলেন: আমাকে দিনের কিছু সময়ের জন্য অনুমতি দেয়া হয়েছিল। তারপর তার সম্মান আজ আবার ফিরিয়ে দেয়া হয়েছে, যেমন তা গতকাল সম্মানিত ছিল। অতএব, উপস্থিত ব্যক্তি যেন অনুপস্থিত ব্যক্তিকে এ সংবাদ পৌঁছে দেয়।
