২৪/১২৫. অধ্যায়ঃ

কা'বাহ্ ঘরের [পুনঃ] নির্মাণ

সুনানে নাসাঈহাদিস নম্বর ২৯০৩

أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلَّامٍ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أَنْبَأَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ رُومَانَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهَا: " يَا عَائِشَةُ لَوْلَا أَنَّ قَوْمَكِ حَدِيثُ عَهْدٍ بِجَاهِلِيَّةٍ، لَأَمَرْتُ بِالْبَيْتِ، فَهُدِمَ فَأَدْخَلْتُ فِيهِ مَا أُخْرِجَ مِنْهُ، وَأَلْزَقْتُهُ بِالْأَرْضِ، وَجَعَلْتُ لَهُ بَابَيْنِ: بَابًا شَرْقِيًّا، وَبَابًا غَرْبِيًّا، فَإِنَّهُمْ قَدْ عَجَزُوا عَنْ بِنَائِهِ، فَبَلَغْتُ بِهِ أَسَاسَ إِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلَامُ قَالَ: فَذَلِكَ الَّذِي حَمَلَ ابْنَ الزُّبَيْرِ عَلَى هَدْمِهِ " قَالَ: يَزِيدُ وَقَدْ شَهِدْتُ ابْنَ الزُّبَيْرِ حِينَ هَدَمَهُ وَبَنَاهُ، وَأَدْخَلَ فِيهِ مِنَ الْحِجْرِ وَقَدْ رَأَيْتُ أَسَاسَ إِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلَامُ حِجَارَةً كَأَسْنِمَةِ الْإِبِلِ مُتَلَاحِكَةً

আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বলেছেন: হে আয়িশা! যদি তোমার সম্প্রদায় জাহিলি যুগের নিকটবর্তী না হতো, তা হলে বায়তুল্লাহ (কাবা) সম্পর্কে আমি আদেশ করতাম এবং তা ভেঙে দেওয়া হতো। আর তা হতে যা বাদ দেওয়া হয়েছে, তা আমি পুনঃস্থাপন করতাম এবং তাকে ভূমির সাথে মিলাতাম (মেঝে নিচু করতাম)। এতে দুটি দরজা করতাম: একটি পূর্বদিকে অপরটি পশ্চিম দিকে। তারা এর সঠিক নির্মাণে অসমর্থ হয়েছিল। আমি তাকে ইবরাহিম (আঃ)-এর নির্মাণ কাঠামোর উপর বসাতাম।রাবী বলেন, এ কারণেই ইবনু যুবাইর (রাঃ)-এর সাবেক কাঠামো ভেঙে পুনঃনির্মাণ করেন। তাতে হাজরে আসওয়াদ ঢোকালেন। তখন আমি তথায় উপস্থিত ছিলাম। আমি ইবরাহিম (আঃ)-এর ভিতের পাথর দেখেছি, উটের কুঁজের মতো পরস্পর মিলিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন