২৪/১২৮. অধ্যায়ঃ
হিজর বা [হাতীম]
সুনানে নাসাঈ : ২৯১০
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৯১০
أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ ابْنِ أَبِي زَائِدَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي سُلَيْمَانَ، عَنْ عَطَاءٍ، قَالَ: ابْنُ الزُّبَيْرِ، سَمِعْتُ عَائِشَةَ تَقُولُ: إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَوْلَا أَنَّ النَّاسَ حَدِيثٌ عَهْدُهُمْ بِكُفْرٍ، وَلَيْسَ عِنْدِي مِنَ النَّفَقَةِ مَا يُقَوِّي عَلَى بِنَائِهِ، لَكُنْتُ أَدْخَلْتُ فِيهِ مِنَ الْحِجْرِ خَمْسَةَ أَذْرُعٍ، وَجَعَلْتُ لَهُ بَابًا يَدْخُلُ النَّاسُ مِنْهُ، وَبَابًا يَخْرُجُونَ مِنْهُ»
ইবন জুবাইর (রাঃ) হতে বর্ণিতঃ
ইবনু যুবাইর (রাঃ) বলেন: আমি আয়িশা (রাঃ)-কে বলতে শুনেছি, নাবী (ﷺ) বলেছেন: যদি মানুষের যুগ কুফরের নিকটবর্তী না হতো, তাছাড়া আমার কাছে খরচ করার মতো অর্থও নেই যা আমাকে শক্তি যোগায়, যদি থাকতো তবে অবশ্যই আমি হিজরকে আরও পাঁচ হাত ভিতরে প্রবেশ করাতাম এবং এর একটি দরজা রাখতাম, যা দিয়ে লোক প্রবেশ করতো। আর একটি দরজা রাখতাম, যা দিয়ে বের হয়ে যেত।
[১] সম্ভবতঃ কোন এক সফরের (মক্কা বিজয়ের) ঘটনা হবে; যখন তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কা’বা অভ্যন্তরে সালাত আদায় করেননি। অন্য সফরে (বিদায় হাজ্জে) সালাত আদায় করেছেন।
