২৪/১৪৮. অধ্যায়ঃ

কিরূপে চুম্বন করবে?

সুনানে নাসাঈহাদিস নম্বর ২৯৩৮

أَخْبَرَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ، عَنْ حَنْظَلَةَ، قَالَ: رَأَيْتُ طَاوُسًا يَمُرُّ بِالرُّكْنِ، فَإِنْ وَجَدَ عَلَيْهِ زِحَامًا مَرَّ، وَلَمْ يُزَاحِمْ، وَإِنْ رَآهُ خَالِيًا، قَبَّلَهُ ثَلَاثًا، ثُمَّ قَالَ: رَأَيْتُ ابْنَ عَبَّاسٍ، فَعَلَ مِثْلَ ذَلِكَ، وَقَالَ ابْنُ عَبَّاسٍ: " رَأَيْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ، فَعَلَ مِثْلَ ذَلِكَ، ثُمَّ قَالَ: إِنَّكَ حَجَرٌ، لَا تَنْفَعُ وَلَا تَضُرُّ، " وَلَوْلَا أَنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبَّلَكَ، مَا قَبَّلْتُكَ، ثُمَّ قَالَ: عُمَرُ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلَ مِثْلَ ذَلِكَ»---[حكم الألباني] ضعيف الإسناد منكر بهذا السياق

হানযালা (রহঃ) হতে বর্ণিতঃ

আমি তাউসকে দেখেছি: তিনি রুকনের কাছ দিয়ে যেতেন। ঐ স্থানে লোকের ভিড় লক্ষ করলে চলে যেতেন, ভিড় করতেন না। আর খালি পেলে তাকে তিনবার চুম্বন করতেন। তারপর বলতেন: আমি ইবন আব্বাস (রাঃ)-কে এরূপ করতে দেখেছি।আর ইবন আব্বাস (রাঃ) বলতেন: আমি উমর ইবনুল খাত্তাব (রাঃ)-কে এমন করতে দেখেছি। তিনি (উমর (রাঃ)) বলতেন: তুমি একখণ্ড পাথর মাত্র, তুমি কারও উপকার করতেও পার না, ক্ষতি করতেও পার না। যদি রাসূলুল্লাহ (ﷺ)-কে তোমাকে চুম্বন করতে না দেখতাম, তবে আমি তোমাকে চুম্বন করতাম না। তারপর উমর (রাঃ) বললেন: আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এমন করতে দেখেছি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন