২৪/২১০. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩০৩৮ - হজ্জের নিয়ম পদ্ধতি
মুযদালিফায় ফাজরের সালাতের সময়
সুনানে আন-নাসায়ী : ৩০৩৮
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩০৩৮
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ الْأَعْمَشِ، عَنْ عُمَارَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: «مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى صَلَاةً قَطُّ إِلَّا لِمِيقَاتِهَا إِلَّا صَلَاةَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ، صَلَّاهُمَا بِجَمْعٍ، وَصَلَاةَ الْفَجْرِ يَوْمَئِذٍ قَبْلَ مِيقَاتِهَا»
‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে কখনো নির্ধারিত সময় ছাড়া অন্য সময় সালাত আদায় করতে দেখিনি। মুযদালিফায় মাগরিব ও ইশা ছাড়া যা তিনি একত্রে পড়েছেন। আর সেদিন তিনি (ﷺ) ফজরের সালাত আদায় করেন [পূর্ব] নির্ধারিত সময়ের পূর্বে।
