২৪/২২০. অধ্যায়ঃ

বাহনে চড়ে জামরা গমন এবং মুহরিমের ছায়া গ্রহণ

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩০৬০

أَخْبَرَنِي عَمْرُو بْنُ هِشَامٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنْ يَحْيَى بْنِ الْحُصَيْنِ، عَنْ جَدَّتِهِ أُمِّ حُصَيْنٍ، قَالَتْ: «حَجَجْتُ فِي حَجَّةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَرَأَيْتُ بِلَالًا يَقُودُ بِخِطَامِ رَاحِلَتِهِ، وَأُسَامَةُ بْنُ زَيْدٍ رَافِعٌ عَلَيْهِ ثَوْبَهُ يُظِلُّهُ مِنَ الْحَرِّ وَهُوَ مُحْرِمٌ حَتَّى رَمَى جَمْرَةَ الْعَقَبَةِ، ثُمَّ خَطَبَ النَّاسَ، فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ، وَذَكَرَ قَوْلًا كَثِيرًا»

ইয়াহইয়া ইবন হুসায়ন হতে বর্ণিতঃ

ইয়াহিয়া ইবনুল হুসাইন (রহঃ) তাঁর দাদী উম্মু হুসাইন (রাঃ) হতে বর্ণনা করেন। নবী (ﷺ)-এর হজ্জের বছর আমিও হজ্জ করি। বিলাল (রাঃ)-কে দেখলাম, তাঁর সাওয়ারীর লাগাম ধরে টেনে চলছেন। আর উসামা ইবন যায়দ (রাঃ) তাঁর উপর কাপড় উঁচু করে ধরে আছেন তাঁকে রৌদ্র থেকে ছায়া দেয়ার জন্য। তখন তিনি মুহরিম ছিলেন। এরপর তিনি জামরায়ে আকাবায় কঙ্কর নিক্ষেপ করেন এবং লোকেদের উদ্দেশে ভাষণ দেন। তিনি আল্লাহর প্রশংসা ও সানা পাঠ করেন এবং একটি দীর্ঘ ভাষণ দেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন