২৪/২২৬. অধ্যায়ঃ

যে স্থান থেকে জামরাতুল 'আক্বাবায় কঙ্কর নিক্ষপ করতে হয়

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩০৭৩

أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، قَالَ: حَدَّثَنَا الْأَعْمَشُ - سَمِعْتُ الْحَجَّاجَ يَقُولُ: لَا تَقُولُوا: سُورَةَ الْبَقَرَةِ، قُولُوا: السُّورَةَ الَّتِي يُذْكَرُ فِيهَا الْبَقَرَةُ - فَذَكَرْتُ ذَلِكَ لِإِبْرَاهِيمَ، فَقَالَ: أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ يَزِيدَ، أَنَّهُ " كَانَ مَعَ عَبْدِ اللَّهِ، حِينَ رَمَى جَمْرَةَ الْعَقَبَةِ، فَاسْتَبْطَنَ الْوَادِيَ، وَاسْتَعْرَضَهَا - يَعْنِي الْجَمْرَةَ - فَرَمَاهَا بِسَبْعِ حَصَيَاتٍ، وَكَبَّرَ مَعَ كُلِّ حَصَاةٍ، فَقُلْتُ: إِنَّ أُنَاسًا يَصْعَدُونَ الْجَبَلَ، فَقَالَ: «هَا هُنَا، وَالَّذِي لَا إِلَهَ غَيْرُهُ رَأَيْتُ الَّذِي أُنْزِلَتْ عَلَيْهِ سُورَةُ الْبَقَرَةِ رَمَى»

আ‘মাশ (রহঃ) হতে বর্ণিতঃ

আ'মাশ (রহঃ) বর্ণনা করেন, আমি হাজ্জাজকে বলতে শুনেছি, তোমরা ‘সূরা আল বাকারা’ বলবে না। বরং তোমরা বলবে, সেই সূরা যাতে বাকারা বা গাভীর কথা উল্লেখ করা রয়েছে। আমি ইব্রাহীম-এর কাছে এ কথা বর্ণনা করলে তিনি বলেন: ‘আবদুর রহমান ইবনু ইয়াজিদ (রহঃ) আমার কাছে বর্ণনা করেছেন, তিনি আবদুল্লাহ (রাঃ)-এর সাথে ছিলেন। যখন তিনি জামরাতুল আকাবায় কঙ্কর নিক্ষেপ করেন। তখন বাতনে ওয়াদীতে প্রবেশ করে জামরার সামনে দাঁড়ান। এরপর সেখান থেকে সাতটি কঙ্কর নিক্ষেপ করেন। প্রতিটি কঙ্কর নিক্ষেপের সাথে সাথে তাকবীর বলেন। আমি বললাম: লোকেরা পাহাড়ে আরোহণ করে। তিনি বললেন: যে আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নেই তাঁর কসম, যাঁর ওপর সূরা বাকারা নাজিল হয়েছে, আমি তাঁকে এখান থেকেই নিক্ষেপ করতে দেখেছি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন