১/১৯৫. অধ্যায়ঃ
মুক্বীমের তায়াম্মুম
সুনানে নাসাঈ : ৩১২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩১২
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَلَمَةَ، عَنْ ذَرٍّ، عَنِ ابْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، عَنْ أَبِيهِ، أَنَّ رَجُلًا أَتَى عُمَرَ فَقَالَ: إِنِّي أَجْنَبْتُ فَلَمْ أَجِدِ الْمَاءَ. قَالَ عُمَرُ: لَا تُصَلِّ. فَقَالَ عَمَّارُ بْنُ يَاسِرٍ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، أَمَا تَذْكُرُ إِذْ أَنَا وَأَنْتَ فِي سَرِيَّةٍ فَأَجْنَبْنَا فَلَمْ نَجِدِ الْمَاءَ، فَأَمَّا أَنْتَ فَلَمْ تُصَلِّ، وَأَمَّا أَنَا فَتَمَعَّكْتُ فِي التُّرَابِ فَصَلَّيْتُ، فَأَتَيْنَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرْنَا ذَلِكَ لَهُ فَقَالَ: «إِنَّمَا كَانَ يَكْفِيكَ، فَضَرَبَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَيْهِ إِلَى الْأَرْضِ، ثُمَّ نَفَخَ فِيهِمَا، ثُمَّ مَسَحَ بِهِمَا وَجْهَهُ وَكَفَّيْهِ - وَسَلَمَةُ شَكَّ لَا يَدْرِي فِيهِ إِلَى الْمِرْفَقَيْنِ أَوْ إِلَى الْكَفَّيْنِ -». فَقَالَ عُمَرُ: نُوَلِّيكَ مَا تَوَلَّيْتَ
আবদুর রহমান ইব্ন আবযা (রহঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি উমর (রাঃ)-এর নিকটে এসে বলল, আমি অপবিত্র অবস্থায় আছি কিন্তু পানি পাইনি। উমর (রাঃ) বললেন, তুমি সালাত আদায় করো না।এ কথা শুনে আম্মার ইবনে ইয়াসির বললেন, হে আমীরুল মুমিনীন! আপনার কি স্মরণ নেই যে, এক সময় আমি এবং আপনি এক যুদ্ধে ছিলাম, আমরা দু’জন অপবিত্র অবস্থায় উপনীত হলাম, আর আমরা পানি পেলাম না। এতে আপনি সালাত আদায় করলেন না। কিন্তু আমি মাটিতে গড়াগড়ি দিলাম, তারপর সালাত আদায় করলাম। এরপর আমরা নবী (ﷺ)-এর নিকট গিয়ে তাঁর কাছে ঘটনা বর্ণনা করলাম। তখন তিনি (ﷺ) বললেন, তোমার জন্যে এ-ই যথেষ্ট ছিল। এ বলে নবী (ﷺ) তাঁর হস্তদ্বয় মাটিতে মারলেন, এরপর তাতে ফুঁ দিলেন এবং তা দ্বারা তাঁর চেহারা এবং দুই হাত মাসাহ করলেন। বর্ণনাকারী সালামা সন্দেহ করলেন, এ ব্যাপারে তাঁর মনে নেই কনুই পর্যন্ত বলেছেন, না কজি পর্যন্ত। এ কথা শুনে উমর (রাঃ) বললেন, তুমি যে বিষয় বর্ণনা করলে তার দায়-দায়িত্ব তোমার ওপরই অর্পণ করলাম।
