১/২৯. অধ্যায়ঃ
তামার পাত্রে প্রস্রাব করা
সুনানে নাসাঈ : ৩৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৩
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: أَنْبَأَنَا أَزْهَرُ، أَنْبَأَنَا ابْنُ عَوْنٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ قَالَتْ: «يَقُولُونَ إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْصَى إِلَى عَلِيٍّ لَقَدْ دَعَا بِالطَّسْتِ لِيَبُولَ فِيهَا فَانْخَنَثَتْ نَفْسُهُ وَمَا أَشْعُرُ فَإِلَى مَنْ أَوْصَى»، قَالَ: الشَّيْخُ أَزْهَرُ هُوَ ابْنُ سَعْدٍ السَّمَّانُ
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
মানুষ বলে যে, নবী (ﷺ) আলী (রাঃ)-কে ওসিয়ত করেছেন। (অথচ তিনি তার অন্তিমকালে) প্রস্রাব করার জন্যে একটি তামার পাত্র আনতে বলেন, আর এ অবস্থায় আমি কিছু বুঝে উঠার আগেই তাঁর দেহ একদিকে ঝুঁকে গিয়েছিল। অতএব তিনি কাকে ওসিয়ত করেছেন? শায়খ (আমর ইবনু আলী) বলেন, রাবী আজহার হলেন সা’দ আস্ সাম্মান-এর পুত্র।
