২৮/১. অধ্যায়ঃ
হাদিস ৩৫৬৩
সুনানে নাসাঈ : ৩৫৬৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৫৬৩
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ وَاللَّفْظُ لَهُ، عَنْ ابْنِ الْقَاسِمِ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " الْخَيْلُ لِرَجُلٍ أَجْرٌ، وَلِرَجُلٍ سَتْرٌ، وَعَلَى رَجُلٍ وِزْرٌ، فَأَمَّا الَّذِي هِيَ لَهُ أَجْرٌ: فَرَجُلٌ رَبَطَهَا فِي سَبِيلِ اللَّهِ، فَأَطَالَ لَهَا فِي مَرْجٍ أَوْ رَوْضَةٍ، فَمَا أَصَابَتْ فِي طِيَلِهَا ذَلِكَ فِي الْمَرْجِ أَوِ الرَّوْضَةِ كَانَ لَهُ حَسَنَاتٌ، وَلَوْ أَنَّهَا قَطَعَتْ طِيَلَهَا ذَلِكَ، فَاسْتَنَّتْ شَرَفًا أَوْ شَرَفَيْنِ، كَانَتْ آثَارُهَا - وَفِي حَدِيثِ الْحَارِثِ - وَأَرْوَاثُهَا حَسَنَاتٍ لَهُ، وَلَوْ أَنَّهَا مَرَّتْ بِنَهَرٍ فَشَرِبَتْ مِنْهُ وَلَمْ يُرِدْ أَنْ تُسْقَى، كَانَ ذَلِكَ حَسَنَاتٍ فَهِيَ لَهُ أَجْرٌ، وَرَجُلٌ رَبَطَهَا تَغَنِّيًا وَتَعَفُّفًا وَلَمْ يَنْسَ حَقَّ اللَّهِ عَزَّ وَجَلَّ فِي رِقَابِهَا وَلَا ظُهُورِهَا، فَهِيَ لِذَلِكَ سَتْرٌ، وَرَجُلٌ رَبَطَهَا فَخْرًا وَرِيَاءً وَنِوَاءً لِأَهْلِ الْإِسْلَامِ، فَهِيَ عَلَى ذَلِكَ وِزْرٌ "وَسُئِلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْحَمِيرِ، فَقَالَ: " لَمْ يَنْزِلْ عَلَيَّ فِيهَا شَيْءٌ إِلَّا هَذِهِ الْآيَةُ الْجَامِعَةُ الْفَاذَّةُ: {فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ} [الزلزلة: 8] "
আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: ঘোড়া কোনো লোকের জন্য সাওয়াবের কারণ হয়ে থাকে। কারো জন্য তা ঢালস্বরূপ আর কারো জন্য তা বোঝারস্বরূপ। ঘোড়া ঐ ব্যক্তির জন্য সাওয়াবের মাধ্যম, যে তাকে আল্লাহর রাস্তায় প্রতিপালন করে। সে তার রশি বাগান এবং চারণভূমিতে লম্বা করে দেয়, সেই ঘোড়া সে রশিতে বাঁধা অবস্থায় যতদূর পর্যন্ত চরবে, তাতে তার জন্য নেকি লেখা হবে। যদি সে রশি ছিঁড়ে কোনো উঁচুস্থানে চরে তবে এর প্রত্যেক পদক্ষেপে তার জন্য নেকি লেখা হবে। আর হারিসের বর্ণনায় আছে, তার গোবরেরও সাওয়াব লেখা হবে। যদি ঐ ঘোড়া কোনো নহরের পানি পান করে, অথচ মালিকের পানি পান করানোর কোনো ইচ্ছা নেই, তবুও তা মালিকের জন্য সাওয়াব লেখা হবে। এরূপ ঘোড়া সাওয়াবের মাধ্যম হয়ে থাকে।যে তা স্বাবলম্বী হওয়ার জন্য প্রতিপালন করে, অথবা মানুষের কাছে চাওয়া থেকে বাঁচার জন্য এবং ঘোড়ার ঘাড়ে ও পিঠে ভারবহন করতে মহান ও মহীয়ান আল্লাহর ‘হক’-এর কথা বিস্মৃত হয় না তাহলে ঘোড়া তার জন্য অন্তরালস্বরূপ। আর ঐ ব্যক্তির জন্য পাপ, যে ব্যক্তি তা নিয়ে অহংকার করে, লোক দেখানো এবং মুসলিমের সাথে শত্রুতার জন্য পালন করে।কোনো ব্যক্তি নবী (ﷺ)-কে গাধার কথা সম্পর্কে প্রশ্ন করলে, তিনি (ﷺ) বললেন: এ ব্যাপারে এখনও কিছু আমার ওপর নাজিল হয়নি। তবে এই আয়াত যা ব্যাপক অর্থবোধক। আল্লাহ বলেন: "কেউ অণু পরিমাণ নেককাজ করলে তা সে দেখতে পাবে, আর কেউ অণু পরিমাণ মন্দ কাজ করলে তা-ও সে দেখতে পাবে"- (সূরা আয্-জালজালাহ ৯৯: ৮)।
