২৮/৮. অধ্যায়ঃ
ঘোড়াকে প্রশিক্ষণ দেয়া।
সুনানে নাসাঈ : ৩৫৭৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৫৭৮
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ مُجَالِدٍ، قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ بْنِ جَابِرٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو سَلَّامٍ الدِّمَشْقِيُّ، عَنْ خَالِدِ بْنِ يَزِيدَ الْجُهَنِيِّ، قَالَ: كَانَ عُقْبَةُ بْنُ عَامِرٍ، يَمُرُّ بِي فَيَقُولُ: يَا خَالِدُ، اخْرُجْ بِنَا نَرْمِي، فَلَمَّا كَانَ ذَاتَ يَوْمٍ أَبْطَأْتُ عَنْهُ، فَقَالَ: يَا خَالِدُ، تَعَالَ أُخْبِرْكَ بِمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: فَأَتَيْتُهُ، فَقَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِنَّ وَلَيْسَ اللَّهْوُ إِلَّا فِي ثَلَاثَةٍ: تَأْدِيبِ الرَّجُلِ فَرَسَهُ، وَمُلَاعَبَتِهِ امْرَأَتَهُ، وَرَمْيِهِ بِقَوْسِهِ، وَنَبْلِهِ، وَمَنْ تَرَكَ الرَّمْيَ بَعْدَ مَا عَلِمَهُ رَغْبَةً عَنْهُ، فَإِنَّهَا نِعْمَةٌ كَفَرَهَا " أَوْ قَالَ: «كَفَرَ بِهَا»
খালিদ ইব্ন ইয়াযীদ জুহানী (রাঃ) হতে বর্ণিতঃ
উকবা ইবনে আমির (রাঃ) আমার পাশ দিয়ে যাওয়ার সময় বললেন: হে খালিদ। আমাদের সাথে চল। আমরা তীরন্দাজি করব। একদিন আমি দেরি করলে তিনি বললেন: হে খালিদ। এসো, আমি তোমাকে এমন হাদিস বর্ণনা করব, যা আমাকে রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন।আমি তাঁর কাছে গেলে তিনি বললেন: রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহ তাআলা এক তীর দ্বারা তিন ব্যক্তিকে জান্নাত দান করবেন। তীর প্রস্তুতকারী- যদি সে তীর তৈরি করার সময় সওয়াবের আশা রাখে। তীর নিক্ষেপকারী, তীর নিক্ষেপকারীকে তীরে ফলা সংযোগকারী।রাসূলুল্লাহ (ﷺ) আরো বলেছেন: তোমরা তীর নিক্ষেপ কর এবং ঘোড়ায় আরোহণ কর। আর আরোহণ করার চেয়ে তীর নিক্ষেপ করা আমার নিকট বেশি প্রিয়। আর তিন ধরনের খেলা ছাড়া কোনো খেলা গ্রহণযোগ্য নয়:১. মানুষ কর্তৃক তার ঘোড়াকে যুদ্ধ কৌশল প্রশিক্ষণ দেয়া,২. নিজ স্ত্রীর সাথে খেলা-তামাশা করা,৩. তীর নিক্ষেপ করা।যে ব্যক্তি একবার তীর নিক্ষেপ করা শিক্ষা করে, এরপর অনীহার কারণে তা ছেড়ে দেয়, সে এক নিয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করে অথবা তিনি (ﷺ) বলেছেন: সে যেন তা অস্বীকার করে।
