২৮/১৭. অধ্যায়ঃ
ঘোড়ার জন্য অংশ নির্ধারণ
সুনানে নাসাঈ : ৩৫৯৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৫৯৩
، قَالَ: الْحَارِثُ بْنُ مِسْكِينٍ قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، عَنْ ابْنِ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي سَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ يَحْيَى بْنِ عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ جَدِّهِ، أَنَّهُ كَانَ يَقُولُ: " ضَرَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ خَيْبَرَ لِلزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ أَرْبَعَةَ أَسْهُمٍ: سَهْمًا لِلزُّبَيْرِ، وَسَهْمًا لِذِي الْقُرْبَى لِصَفِيَّةَ بِنْتِ عَبْدِ الْمُطَّلِبِ أُمِّ الزُّبَيْرِ، وَسَهْمَيْنِ لِلْفَرَسِ "
আব্বাদ ইব্ন আব্দুল্লাহ ইব্ন যুবায়র (রাঃ) হতে বর্ণিতঃ
ইয়াহিয়া ইবনু আব্বাদ ইবনু আব্দুল্লাহ ইবনুয যুবাইর (রাঃ) তার দাদা হতে বর্ণনা করেন। তিনি বলতেন: রাসূলুল্লাহ (ﷺ) খাইবার যুদ্ধের পর যুবাইর ইবনুল আওয়াম (রাঃ)-কে গনীমাতের মাল থেকে চারটি অংশ প্রদান করেন। এক অংশ তার নিজের, এক অংশ যুবাইরের মাতা সাফিয়া বিনতু আব্দুল মুত্তালিব-এর নিকটাত্মীয়ের অংশরূপে এবং দুই অংশ ঘোড়ার জন্য।
